সময়ের আগেই ভূমিষ্ঠ কেক! - Sotto Unmochon সময়ের আগেই ভূমিষ্ঠ কেক! - Sotto Unmochon
  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

সময়ের আগেই ভূমিষ্ঠ কেক!

Reporter Name / ৬৪ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

Views: 0

প্রচলিত আইনে খাদ্যপণ্যের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ লিখে রাখার নিয়ম রয়েছে। কিন্তু খাদ্যপণ্য ব্যবসায়ীরা এ নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ইচ্ছেমতো তারিখ বসিয়ে বিক্রি করে। ক্রেতাদের সঙ্গে এ ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে খোদ রাজধানীর বিমানবন্দরের ভেতরের দোকানে। আর এ ঘটনাটি ধরা পড়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরা হয়েছে।

এয়ারপোর্টের ম্যাজিস্ট্রেটদের ফেসবুক পেজ ‘ম্যাজিস্ট্রেটস অল এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন কনকোর্স হলে ৩ সেপ্টেম্বর তারিখ সকাল ১১ টায় দোকানের শেলফে বিক্রির জন্য কেক রাখা হয়েছিল। যদিও কেকটির উৎপাদনের তারিখ ৪ সেপ্টেম্বর ছিল। অর্থাৎ উৎপাদনের একদিন আগেই তা দোকানে বিক্রির জন্য রাখা হয়েছিল!

বিষয়টি ফেসবুক পেজে তুলে ধরে লেখা হয়, ‘উৎপাদনের তারিখ ০৪/০৯/২০১৯! অর্থাৎ প্রসবের জন্য নির্ধারিত তারিখের একদিন আগেই কেক শিশু ভূমিষ্ঠ হয়ে দোকানের শেলফে চলে এসেছে।’

এছাড়া কেকের ওজন, উপাদান, মূল্যের মত দরকারি তথ্যও এর মোড়কে লেখা নেই। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

এতে আরো জানানো হয়েছে, বিমানবন্দরে বিক্রয়ের জন্য রাখা প্যাকেটজাত কোনো খাদ্যপণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্নের তারিখ এবং বিক্রয়মূল্য লেখা না থাকলে অথবা নির্ধারিত বিক্রয়মূল্যের চেয়ে বেশি মূল্য চাওয়া হলে অভিযোগ করা যাবে ০১৩০৪-০৫০৬০৩ নম্বরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (রাত ৯:৫৭)
  • ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard