কালীগঞ্জে স্বা'স্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনিয়ম ও অনুপস্থিতিতে ক্ষোভ - Sotto Unmochon কালীগঞ্জে স্বা'স্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনিয়ম ও অনুপস্থিতিতে ক্ষোভ - Sotto Unmochon
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

কালীগঞ্জে স্বা’স্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনিয়ম ও অনুপস্থিতিতে ক্ষোভ

ডেক্স রিপোর্ট / ৪৭ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

Views: 3

​গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের আকস্মিক পরিদর্শনে চিকিৎসক ও কর্মকর্তাদের অনুপস্থিতিসহ নানা অনিয়ম ধরা পড়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রী হাসপাতালে উপস্থিত হলে সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

​হাসপাতালে পৌঁছেই মন্ত্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদের কার্যালয়ে যান এবং তাকে কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান। কর্মকর্তাদের কাছে তার অবস্থান জানতে চাইলে ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ মোহাম্মদ কাজী নাজমুল হক জানান যে ওই কর্মকর্তা ছুটিতে আছেন। তবে ছুটির সপক্ষে জেলা সিভিল সার্জনের অনুমোদিত কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তারা। এরপর মন্ত্রী হাজিরা খাতা যাচাই করলে আরও চারজন চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পান। মন্ত্রীর আসার খবর পেয়ে বেলা সাড়ে ১০টার দিকে কয়েকজন চিকিৎসক তড়িঘড়ি করে হাসপাতালে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন।

​পরবর্তীতে ডা. রেজওয়ানা রশিদ হাসপাতালে উপস্থিত হয়ে অসুস্থতার দাবি করলেও তার দাখিলকৃত আবেদনে পারিবারিক সমস্যার কথা উল্লেখ ছিল। এমন অসংগতিতে মন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজ নেন। এসময় ওয়ার্ডের ওয়াশরুমে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় এবং বরাদ্দ থাকা সত্ত্বেও অব্যবস্থাপনার কারণে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

​বহির্বিভাগে আসা রোগীদের অভিযোগ শোনেন এবং হাসপাতালের ফার্মেসি পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, দেশের সরকারি হাসপাতালগুলোতে এখন থেকে আগাম ঘোষণা ছাড়াই এমন ঝটিকা সফর চালানো হবে। যেখানেই অনিয়ম পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (সন্ধ্যা ৬:১৭)
  • ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard