গাজীপুরে মধ্যরাতে ১১ ঘোড়া জীবিত উদ্ধার, ৮টি জ'বাই: নেপথ্যে কারা? - Sotto Unmochon গাজীপুরে মধ্যরাতে ১১ ঘোড়া জীবিত উদ্ধার, ৮টি জ'বাই: নেপথ্যে কারা? - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে মধ্যরাতে ১১ ঘোড়া জীবিত উদ্ধার, ৮টি জ’বাই: নেপথ্যে কারা?

নিজস্ব প্রতিবেদক / ৭৪ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুরের কাপাসিয়ায় বিক্রির উদ্দেশ্যে রাতের আঁধারে ঘোড়া জ’বাইয়ের এক লোমহর্ষক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শুক্রবার ২৩ জানুয়ারি মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাশক এলাকার একটি পরিত্যক্ত গরুর খামারে অভিযান চালিয়ে পুলিশ ৮টি জ’বাই করা ঘোড়া এবং ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার মূল হোতারা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে এক ঘোড়া ব্যবসায়ী ও তার সহযোগীরা বেশ কয়েকটি ঘোড়া ওই পরিত্যক্ত খামারে নিয়ে আসে। রাতের আঁধারে নির্জন স্থানে ঘোড়া নিয়ে আসায় স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহের দানা বাঁধে। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করলে অভিযান শুরু হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা সটকে পড়ে।

পরবর্তীতে পুলিশ ওই পরিত্যক্ত খামারে তল্লাশি চালিয়ে ৮টি জবাই করা ঘোড়ার মাংস এবং ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করে। উদ্ধারকৃত জীবিত ঘোড়াগুলোকে বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, এই চক্রের সাথে জড়িতদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (সকাল ১০:৫৮)
  • ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard