চিকিৎসার বদলে স্বজনদের ওপর হামলা: বাঘার ডাক্তার আসাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ - Sotto Unmochon চিকিৎসার বদলে স্বজনদের ওপর হামলা: বাঘার ডাক্তার আসাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ - Sotto Unmochon
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

চিকিৎসার বদলে স্বজনদের ওপর হামলা: বাঘার ডাক্তার আসাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ৯৩ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

Views: 1

রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের বেধড়ক পিটিয়ে আহত করার গুরুতর অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীকে হাসপাতালে আনার পর এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। ভুক্তভোগীদের দাবি, আহতের চিকিৎসার বিষয়ে কথা বলতে গেলে ডাক্তার আসাদুজ্জামান ও তার আউটডোরের সহকর্মীরা ক্ষিপ্ত হয়ে রোগীর পাঁচ স্বজনের ওপর হামলা চালান। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বাঘা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

​আহত স্বজনরা আইনি প্রতিকারের আশায় থানায় উপস্থিত হয়ে জানান, মুমূর্ষু রোগীর চিকিৎসা সহায়তার জন্য অনুরোধ করলে ডাক্তার আসাদুজ্জামান কোনো প্ররোচনা ছাড়াই চড়াও হন এবং হীন আচরণ শুরু করেন। এ সময় উপস্থিত উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফী গণমাধ্যমকে জানান, উক্ত চিকিৎসকের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের সাথে অসদাচরণের অভিযোগ রয়েছে। তিনি আরও দাবি করেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তিনি এমন অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন, যা সাধারণ জনগণের জন্য কাম্য নয়। অভিযুক্ত মেডিকেল অফিসার বাঘাবাসীর জন্য অনুপযুক্ত উল্লেখ করে অবিলম্বে তার অপসারণ দাবি করেন স্থানীয়রা।

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডাক্তার আসাদুজ্জামান আসাদ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ঘটনার সময় তিনি তার ব্যক্তিগত চেম্বারে অবস্থান করছিলেন এবং পরে বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আউটডোর স্টাফদের মাধ্যমে রোগীর স্বজনদের মারধরের বিষয়টি পুলিশ অবহিত আছে। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ প্রদান করলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (রাত ৩:৪৭)
  • ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard