টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হ'ত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  - Sotto Unmochon টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হ'ত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হ’ত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক / ৬০ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

Views: 0

টঙ্গীতে শহীদ শরীফ ওসমান বিন হাদি হ:ত্যাকা’ণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র–জনতা।

শুক্রবার (১৬জানুয়ারি) জুমার নামাজের পর ‘ভারতীয় আধিপত্যবিরোধী ছাত্র–জনতা’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শত শত শিক্ষার্থী, সাধারণ মানুষ ও মুসল্লি অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি টঙ্গীর এশিয়া পাম্প এলাকা থেকে শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজ গেট ঘুরে পুনরায় এশিয়া পাম্প এলাকায় এসে শেষ হয়। মিছিল চলাকালে অল্প সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও কর্মসূচি শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির হ’ত্যাকা’ণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত অপরাধ। দ্রুত বিচার নিশ্চিত না হলে জনমনে ক্ষোভ আরও বাড়বে বলে তারা হুঁশিয়ারি দেন। একই সঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃ’ষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য দেন জুলাই আন্দোলনের যোদ্ধা লাবিব মুয়ান্নাদ, সাবেক শিবির নেতা আফিফ হাসান ইয়াকুব, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের এজিএস মঈনুল ইসলাম এবং মুর্তুজা হাসান ফুয়াদ। তারা বলেন, শহীদ হাদির আ’ত্মত্যাগ জাতিকে নতুন করে প্রতিবাদের ভাষা শিখিয়েছে। হ’ত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য আর জে রিয়াদ টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় একটি ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি বলেন, এই কেন্দ্র তরুণ প্রজন্মের আদর্শিক, সাংস্কৃতিক ও নৈতিক বিকাশে গু’রুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং প্রশাসনের প্রতি শহীদ হাদি হ’ত্যাকা’ণ্ডের দ্রুত তদন্ত ও বিচারিক কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (সকাল ৭:০৯)
  • ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard