গাজীপুরে তিতাসের অভিযানে ৩০টি বৈধ সংযোগ বিচ্ছিন্ন, ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ - Sotto Unmochon গাজীপুরে তিতাসের অভিযানে ৩০টি বৈধ সংযোগ বিচ্ছিন্ন, ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে তিতাসের অভিযানে ৩০টি বৈধ সংযোগ বিচ্ছিন্ন, ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ

ফাহিম ফরহাদ নিজস্ব প্রতিনিধি / ১১৭ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

Views: 0

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে অবৈধ সংযোগের পাশাপাশি প্রায় ৩০ টিরও বেশি বৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তিতাস কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ ঘটনায় ৮০ বছরের বৃদ্ধা রোসনা খাতুন কান্নায় ভেঙে পড়েন। বৈধ গ্যাস সংযোগ যেন তার কাল হয়ে দাঁড়িয়েছে এমনই অভিযোগ তিতাসের বিরুদ্ধে। ডিসেম্বর মাসের বকেয়া বিল পরিশোধ থাকলেও সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। হাতে গ্যাস বিলের রশিদ নিয়ে হতবাক অশ্রুশিক্ত নয়নে সাংবাদিকদের বলছিলেন তাঁর অসহায়ত্বের কথা।

মঙ্গলবার (২৩ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় অবৈধ গ্যাসলাইন সংযোগ বিচ্ছিন্নের জন‍্য অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় অবৈধ গ্যাস লাইনের পাশাপাশি ৩০টির বেশি বৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে দাবি স্থানীয় ভুক্তভোগীদের। এতে চরম ভোগান্তিতে পড়েন বৈধ গ্রাহকরা। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জয়দেবপুর জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গ্রাহকদের বৈধ কাগজপত্র নিয়ে অফিসে যোগাযোগ করলে দ্রুত সংযোগের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (বিকাল ৫:৪৯)
  • ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard