বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত - Sotto Unmochon বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ৯০ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

Views: 0

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর রূপপুর ঈদগাহ মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শান্ত, ধর্মীয় ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত এ মাহফিলে এলাকার নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে চারদিকজুড়ে ছিল নেত্রীকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা এবং ঐক্যের দৃঢ় বার্তা।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা (রাজশাহী-৬) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এবং চারঘাট-বাঘার গণমানুষের আস্থার প্রতীক জনাব আবু সাঈদ চাঁদ। তিনি তাঁর বক্তৃতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে বলেন, “গণতন্ত্রের জন্য যাঁর জীবনব্যাপী লড়াই, তাঁর সুস্থতা জাতির প্রার্থনা। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর রোগমুক্তি কামনা করি।”

মাহফিলের সভাপতিত্ব করেন শিক্ষক গোলাম মোস্তফা, যিনি তাঁর বক্তব্যে নেত্রীকে সুস্থ অবস্থায় আবারো রাজপথে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন বাঘার তরুণ রাজনীতিবিদ নইর উদ্দিন আহমেদ রিন্টু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,হেলাল উদ্দিন (রিয়াল), সভাপতি মনিগ্রাম ইউনিয়ন বিএনপি,আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি,আসাদুজ্জামান আরিফ সদস্য সচিব, বাঘা উপজেলা বিএনপি,নুর আলম সিদ্দিকী সদস্য মনিগ্রাম ইউনিয়ন,মোয়াজ্জেম হোসেন, সদস্য স্বেচ্ছাসেবক দল,যুবনেতা সবুজ ছাত্রনেতা নাঈম,এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।দোয়া মাহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন বিএনপি নেতা মাহবুবুর রহমান, যিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “একের প্রতি আরেকজনের ভালোবাসা ও ঐক্যই আমাদের শক্তি।”

মাহফিল শেষে মাওলানা সাজেদুর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি, এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আবেগ, প্রার্থনা এবং দেশের ভবিষ্যৎকে ঘিরে নতুন আশার সুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (সকাল ৭:২৫)
  • ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard