আমতলীতে বিএনপি নেতা জালাল ফকিরকে গণসংবর্ধনা - Sotto Unmochon আমতলীতে বিএনপি নেতা জালাল ফকিরকে গণসংবর্ধনা - Sotto Unmochon
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-২ আসনে বিএনপির ব্যতিক্রমি প্রচারণা: শতাধিক প্রতিবন্ধীকে নিয়ে ভোটারদের দ্বারে রনি রাজশাহী-৬ আসনে নির্বাচনী হাওয়া: বাঘায় জামায়াত প্রার্থী নাজমুল হকের ব্যাপক গণসংযোগ জনতা ভোট দিলে ইনসাফের বাংলাদেশ কায়েম করা হবে: গাজীপুরে ডা. শফিকুর রহমান ‘বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দেওয়া হবে’—ময়মনসিংহে শফিকুর রহমান নতুন পে-কমিশন বাস্তবায়নের দাবিতে বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন বাঘায় তুলা চাষে নতুন সম্ভাবনা: অর্থকরী ফসলে কৃষকের বাড়ছে আগ্রহ টঙ্গীতে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেফতার: ডিবি পুলিশের সফল অভিযান গাজীপুরে নারী ব্যবসায়ীকে হ‘ত্যার প্রধান অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার গাজীপুরে সুদের পাওনা টাকা নিয়ে বিরোধ: নারী ব্যবসায়ীকে কুপিয়ে হ’ত্যা, ছেলে র’ক্তা’ক্ত হাজী মুনসুর আলী একাডেমি’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

আমতলীতে বিএনপি নেতা জালাল ফকিরকে গণসংবর্ধনা

পারভেজ রানা বরগুনা প্রতিনিধি / ৬৮ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জালাল উদ্দিন ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তৃনমুল নেতাকর্মীদের আস্থা ও ভরসা ফিরিয়ে দিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপিসহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দরা ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।এ বহিস্কারাদেশ প্রত্যাহারের খবর পাওয়ার পর সোমবার বিকেলে আমতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

রোববার,সকাল ১১ টার দিকে আমতলী উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আমতলীর শাখারিয়া নামক স্থানে গিয়ে আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আমতলী উপজেলা বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জালাল উদ্দিন ফকির কে পুনরায় আমতলী উপজেলা বিএনপির সদস্য পদ ফিরে পাওয়ায় তাকে ফুলেল সংবর্ধনা জানিয়েছেন। এতে হাজার হাজার নেতা কর্মীরা সমবেত হয়ে তাদের এ নেতাকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন।

তবে এ সংবর্ধনায় নেতা কর্মীদের আনন্দ উল্লাস করার কথা থাকলেও মো: জালাল উদ্দিন ফকিরের নির্দেশে তা বন্ধ করে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদের আয়োজন করেছেন।

জানা গেছে, ২০২৪ সালের ৩ জানুয়ারী শৃঙ্খলা ভঙ্গে অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটি আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ফকিরকে বহিস্কার করেন। শেখ হাসিনার পতনের পর তিনি দলের সকল কর্মকান্ড চালিয়ে যান। তার ডাকে নেতাকর্মী দলীয় কার্যক্রমে অংশ নেন এমন দাবী হালিম হাওলাদার ও হানিফ বয়াতির।

আমতলী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো : ইলিয়াস খান বলেন, বিএনপির পরীক্ষিত নেতা জালাল উদ্দিন ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহার করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমতলী উপজেলা বিএনপির সকল নেতাকর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন,তার বহিস্কারাদেশ প্রত্যাহারের ফলে উপজেলা বিএনপি আরো গতিশীল হবে। তার বলিষ্ঠ নেতৃত্বে তৃণমুল নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসবে।

আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ফকির দলের দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বহিস্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছি। দলের একটি কুচক্রী মহল কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়েছিল।কিন্তু কেন্দ্রীয় নেতারা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বুঝতে পেরেই বহিস্কারাদেশ প্রত্যাহার করেছেন।তিনি আরো বলেন, উপজেলার সুসংগঠিত তৃণমুল নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করবো।তিনি আরো বলেন, আমাকে সংবর্ধনা দেওয়ার দরকার নেই,আমি আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করতে চাই।তিনি আগে সুস্থ হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (সকাল ৭:৪৬)
  • ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭