গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক স্ত্রী খু'ন - Sotto Unmochon গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক স্ত্রী খু'ন - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক স্ত্রী খু’ন

Reporter Name / ১০১ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের গাছা থানা এলাকায় এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হ’ত্যা করা হয়েছে। নিহতের নাম মোসাঃ সোহেলা খাতুন (৪২)। তিনি শেরপুর জেলার নকলা থানার মমিলাকান্দা গ্রামের মিজানের মেয়ে এবং পেশায় গার্মেন্টস কর্মী।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে গাছা থানার মালেকেরবাড়ী পশ্চিম পাশের শরীফপুর রোডে বাংলালিংক টাওয়ারের নিচে অবস্থিত জিহাদ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার দোকানের সামনে পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, নিহত সোহেলা খাতুন তিন কন্যা সন্তানের জননী স্বামী মোঃ কালু শেখ (৪৫) পেশায় ভ্যানচালক। বিয়ের পর থেকে তারা একই ভাড়া বাসায় থাকতেন, তবে তাদের সাংসারিক দাম্পত্য কলহ ছিল নিত্যদিনের ঘটনা।

পুলিশ আরো জানতে পারে প্রায় ৩-৪ দিন আগে সোহেলা তার স্বামীকে তালাক দেন। এই তালাকের জেরে ক্ষু’ব্ধ হয়ে শুক্রবার বিকেলে কালু শেখ রাস্তায় একা পেয়ে স্ত্রী সোহেলা খাতুনের গলায় ছু’রি দিয়ে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা আহত সোহেলাকে উ’দ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানিয়েছে, লাশ পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। হ’ত্যাকারী স্বামীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলেও জানায় গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (বিকাল ৫:৫২)
  • ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard