রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, নির্বাচন কমিশন গঠন - Sotto Unmochon রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, নির্বাচন কমিশন গঠন - Sotto Unmochon
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, নির্বাচন কমিশন গঠন

Reporter Name / ৬৮ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

Views: 0

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২০২৩-২০২৫ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কর্মকর্তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

নির্বাচন কমিশনের প্রধান বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভি’র রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ। ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, এডভোকেট এস. এম. জ্যোতি উল ইসলাম (সাফী), ইত্তেফাক পত্রিকার রাজশাহী প্রতিনিধি আনিসুজ্জামান, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, সিনিয়র সাংবাদিক জাবেদ অপু ও সদস্য সচিব মীর তোফায়েল আহমেদ।

এ সময় বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যরা বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অবাধভাবে সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর অর্পণ করা হলো। তারা আশা প্রকাশ করেন, কমিশন যথাযথভাবে দায়িত্ব পালন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।

দ্বায়িত্ব গ্রহনের পর নির্বাচন কমিশন বলেন, আসন্ন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নির্বাচন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সচ্ছ নির্বাচন উপহার দিবো। কমিশন আরও আশা প্রকাশ করেন, সকল প্রার্থী ও সদস্যবৃন্দ নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনে চলবেন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (দুপুর ২:৫৩)
  • ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard