গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দিন সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধ - Sotto Unmochon গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দিন সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধ - Sotto Unmochon
  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দিন সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধ

Reporter Name / ৮১ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

Views: 0

কালিমুল্লাহ ইকবাল নিজস্ব প্রতিনিধি: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে ধারণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে টঙ্গী কলেজ গেট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। সালাহউদ্দিন সরকার এসময় বলেন,“বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক নয়, এটি আমাদের অর্থনীতি, জলবায়ু নিয়ন্ত্রণ এবং প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী এক মাসব্যাপী গাজীপুর-৬ আসনের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই। আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে অন্তত একটি হলেও গাছ লাগাতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জসিম উদ্দিন দেওয়ান, সফি খান, গাজী সালাউদ্দিন, মহানগর যুবদলের নেতা সৌমিক সরকার, বিএনপি নেতা বি.এম. শামীম, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. মোমিনুর রহমান মোমিন, যুবদল নেতা অভি দেওয়ান, ছাত্রদল নেতা সাইফুল মৃধা প্রমুখ।

কর্মসূচিতে নেতৃবৃন্দ গাছের চারা রোপণ করে সবুজ আন্দোলনের সূচনা করেন। তারা জানান, শুধুমাত্র স্লোগানে সীমাবদ্ধ না থেকে এই উদ্যোগকে সার্বজনীন করতে হবে। স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করে পরিবেশ রক্ষার এ আন্দোলন এগিয়ে নিতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগর গড়ে তোলার যে আহ্বান জানানো হয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সময়োপযোগী উদ্যোগ হিসেবে এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (দুপুর ২:১৫)
  • ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard