সব সরকার সাংবাদিকদের নিয়ে তামাশা করেছে: বিএমএসএফ - Sotto Unmochon সব সরকার সাংবাদিকদের নিয়ে তামাশা করেছে: বিএমএসএফ - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

সব সরকার সাংবাদিকদের নিয়ে তামাশা করেছে: বিএমএসএফ

Reporter Name / ৬৮ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হ’ত্যাকা’ণ্ডের বিচার দ্রুত বিচার আইনেই সম্পন্ন করার দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটি বলেছে, এ বিষয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না।

আজ সকাল সাড়ে ১১ টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তাকে আনুষ্ঠানিকভাবে “শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর” ঘোষণা করা হয়। সেখানে একটি গাছের চারা রোপণ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে তুহিনের স্মৃতিকে স্মরণ করা হয়।

বক্তব্যে বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, “বাংলাদেশের বিগত সব সরকার সাংবাদিকদের নিয়ে তামাশা করেছে। শহীদ সাংবাদিক তুহিন হ’ত্যাকা’ণ্ড নিয়েও কোনো তামাশা করতে দেওয়া হবে না।”

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএমএসএফ উপস্থিত ছিলেন ট্রাস্টি সদস্য মোস্তাক আহমেদ খান, আমজাদ হোসেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গাউছ উর রহমান, সহসম্পাদক নুরুল হুদা বাবু, দপ্তর বিষয়ক সমন্বয়ক মো. আল মাসুম খান, পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় নেতা সোহাগ ভূঁইয়া, শেখ রাজা, মরিয়াম আক্তার মারিয়া, তারিক লিটু গাজীপুর জেলা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, গাছা প্রেসক্লাবের সহ সভাপতি আশরাফুল আলম মন্ডল, বাসন থানার প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, মোহাম্মদ শামীম হোসেন, শ্রীপুর শাখার সভাপতি আব্দুল বাতেন বাচ্চু, মৃণাল কান্তি চৌধুরী, সবুজ প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আনিসুর ইসলাম, গাছা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, টুটুল সহ আরো অনেক প্রিন্ট মিডিয়া, অন লাইন সহ স্যাটেলাইট মিডিয়া।

কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নেতারা গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে পথসভায় যোগ দেন। পরে দুপুরে তারা শহীদ তুহিনের নিজ গ্রাম ফুলবাড়িয়ায় গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, কবর জিয়ারত করেন এবং মিলাদ ও তবারক বিতরণ করেন।

বিএমএসএফের পক্ষ থেকে জানানো হয়, শহীদ তুহিন তরুণ সাংবাদিকতার ইতিহাসে এক অমর নাম হয়ে থাকবেন। সাংবাদিকতার মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ৪:১১)
  • ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard