
নিজস্ব প্রতিবেদক: শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হ'ত্যাকা'ণ্ডের বিচার দ্রুত বিচার আইনেই সম্পন্ন করার দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটি বলেছে, এ বিষয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না।
আজ সকাল সাড়ে ১১ টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তাকে আনুষ্ঠানিকভাবে “শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর” ঘোষণা করা হয়। সেখানে একটি গাছের চারা রোপণ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে তুহিনের স্মৃতিকে স্মরণ করা হয়।
বক্তব্যে বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, “বাংলাদেশের বিগত সব সরকার সাংবাদিকদের নিয়ে তামাশা করেছে। শহীদ সাংবাদিক তুহিন হ'ত্যাকা'ণ্ড নিয়েও কোনো তামাশা করতে দেওয়া হবে না।”
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএমএসএফ উপস্থিত ছিলেন ট্রাস্টি সদস্য মোস্তাক আহমেদ খান, আমজাদ হোসেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গাউছ উর রহমান, সহসম্পাদক নুরুল হুদা বাবু, দপ্তর বিষয়ক সমন্বয়ক মো. আল মাসুম খান, পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় নেতা সোহাগ ভূঁইয়া, শেখ রাজা, মরিয়াম আক্তার মারিয়া, তারিক লিটু গাজীপুর জেলা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, গাছা প্রেসক্লাবের সহ সভাপতি আশরাফুল আলম মন্ডল, বাসন থানার প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, মোহাম্মদ শামীম হোসেন, শ্রীপুর শাখার সভাপতি আব্দুল বাতেন বাচ্চু, মৃণাল কান্তি চৌধুরী, সবুজ প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আনিসুর ইসলাম, গাছা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, টুটুল সহ আরো অনেক প্রিন্ট মিডিয়া, অন লাইন সহ স্যাটেলাইট মিডিয়া।
কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নেতারা গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে পথসভায় যোগ দেন। পরে দুপুরে তারা শহীদ তুহিনের নিজ গ্রাম ফুলবাড়িয়ায় গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, কবর জিয়ারত করেন এবং মিলাদ ও তবারক বিতরণ করেন।
বিএমএসএফের পক্ষ থেকে জানানো হয়, শহীদ তুহিন তরুণ সাংবাদিকতার ইতিহাসে এক অমর নাম হয়ে থাকবেন। সাংবাদিকতার মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।