গাজীপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন,প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান - Sotto Unmochon গাজীপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন,প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন,প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান

Reporter Name / ৫৭ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নিরসন ও অংশগ্রহণের দাবিতে মানববন্ধন অপুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক গাজীপুর এর মাধ‍্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আয়োজনে ২৩ জুলাই বুধবার সকাল ১১ টায়  জেলা প্রশাসক গাজীপুর কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ মোছাদ্দিকুর রহমান সভাপতি গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন। গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ সাহাব উদ্দিন,গাছা প্রাইভেট স্কুল সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন,গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আইন বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সদর মেট্রো থানা সভাপতি বাদল আহমেদ, সাধারণ সম্পাদক, খোরশেদ আলম, গাছা প্রাইভেট স্কুল সোসাইটির সভাপতি দেলোয়ার হোসেন সারোয়ার,গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক  জয়নাল আবেদীন,বেলায়েত হোসেন, ফাহমিদুল হাসান রিজভী,দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন,শিক্ষক নেতা বাপ্পি হাসান, খলিলুর রহমান, হারুন অর রশিদ, আসাদুজ্জামান, ফিরুজ ইকবাল প্রমুখ।
আসন্ন  বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের বিপুল সংখ‍্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এ সময় পঞ্চম শ্রেণিতে অধ‍্যয়ণরত শিক্ষার্থী হুমায়রা জানায়, আমি এই দেশের সন্তান আমি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। বৈষম্যহীন বাংলাদেশে আমি বৈষম্য মেনে নেব না। এ সময়  ছাত্রছাত্রীদের হাতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবির প্লাকার্ড দেখা যায়। মানববন্ধনে  উল্লেখযোগ্য অভিভাবকের উপস্থিতি লক্ষ করা গেছে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের প্রধান ফটকে  বৈষম্যবিরোধী স্লোগান দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (সন্ধ্যা ৬:৪৬)
  • ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard