• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভুয়া এসআই সেজে প্রতারণার জাল: ৩টি চোরাই মোটরসাইকেল ও বিপুল মালামালসহ আটক ১ গাজীপুর প্রেসক্লাবকে ফ্যাসিবাদমুক্ত করার দাবি: সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ পরিবেশ রক্ষায় মনিগ্রামে বৃক্ষরোপণ করলেন স্থানীয় নেতৃবৃন্দ লক্ষীনগরে প্রীতি ফুটবল ম্যাচে জয়ী অবিবাহিত একাদশ গাছা থানায় হ’ত্যা মামলার আসামি ধরেও ছাড়ল পুলিশ: রাজনৈতিক মহলের তদবিরের অভিযোগ গাজীপুরে পিকআপ নিয়ে ডাকাতির প্র‘স্তুতি: দেশীয় অ‘স্ত্রসহ গ্রেফতার ৫ জনবান্ধব ওসিকে বদলি না করার দাবি গাছাবাসীর,কমিশনারকে চিঠি জুলাই যোদ্ধার বর্ণাঢ্য আয়োজনে বাঘার এমপি আবু সাইদ চাঁদকে সংবর্ধনা প্রদান বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের ব্যতিক্রমী উদ্যোগ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে গাজীপুরে ছাত্রদল ও যুবদলের বড় মহড়া

বাঘায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ১৯৩ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

সারাদেশের মতো রাজশাহীর বাঘা উপজেলাতেও “দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাঘার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, বাঘা থানার তদন্ত কর্মকর্তা সুপ্রভাত মন্ডল, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন এবং পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন।অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পাচ্ছেন।তারা জানান, অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন সেবা এখন সহজ হয়েছে। এতে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমেছে।

তিন দিনব্যাপী এ মেলা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চলবে। মেলায় স্থাপিত বিভিন্ন সেবা বুথের মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান যাচাই, পরামর্শ প্রদানসহ নানা ধরনের ভূমিসেবা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা