গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর স'ন্ত্রা'সী হামলা ও চরিত্র হননের চক্রান্ত: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন | sotto unmochon গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর স'ন্ত্রা'সী হামলা ও চরিত্র হননের চক্রান্ত: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন | sotto unmochon
  • সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল ব্যবসায়ীর লা’শ: বাসে শ্বা’সরোধে হ’ত্যা’র পর ফেলা হয় মরদেহ, তিন বাসকর্মী গ্রেপ্তার গাজীপুরে গাছা থানা পুলিশের বিশেষ অ্যাকশন: পৃথক অভিযানে আটক ৪ রাজধানীর তেজগাঁওয়ে বিশেষ পুলিশি অভিযান, অপরাধে জড়িত ৮৩ জন আটক বিদ্যুৎ বিলের ক্ষোভে প্রধানমন্ত্রীকে কটূক্তি: গাজীপুরে গ্রেপ্তার যুবক, থানায় বিএনপি-এনসিপি বাকবিতণ্ড গাজীপুরের টঙ্গীতে মাদক নির্মূলের অজুহাতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ গাজীপুরে ৩ প্রতিষ্ঠানে বিএসটিআই ও জেলা প্রশাসনের অভিযান: সাড়ে ৪ লাখ টাকা জরিমানা কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে উৎসবমুখর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টঙ্গীতে রাজউকের উচ্ছেদ অভিযান: বিলীন হলো হাজির মাজার বস্তির মাদক আ’স্তানা রাজধানীর চার থানায় ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ৩৯ মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলল গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা

গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর স’ন্ত্রা’সী হামলা ও চরিত্র হননের চক্রান্ত: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ডেক্স রিপোর্ট / ১০৫ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

পেশাগত দায়িত্ব পালনকালে গাজীপুর মহানগরের গাছা থানাধীন ডেগেরচালা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি ও গাছা থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শরীফ ওমর টুটুলের ওপর সশ’স্ত্র হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজের ক্ষোভ চরম আকার ধারণ করেছে। বর্বরোচিত এই হামলার পর মূল অপরাধীদের আইনের আওতায় না এনে উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমে আহত সংবাদকর্মীকে নিয়ে কুৎসা রটানো ও চরিত্র হননের অপচে’ষ্টা চালানো হচ্ছে। অপরাধীদের এমন ধৃ’ষ্টতা এবং প্রশাসনিক স্থবিরতার বি’রু’দ্ধে ক্ষু’ব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার ঢাকা ব্যাংক সংলগ্ন এলাকায় আহত সাংবাদিকের পরিবার ও গাছা থানা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়। সংহতি জানিয়ে গাজীপুরের বিভিন্ন সংবাদভিত্তিক সংগঠনের শতাধিক পেশাদার সংবাদকর্মী মহাসড়কে সমবেত হয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান।

​অনুসন্ধানে প্রকাশ, গত ১৩ আগস্ট ডেগেরচালা এলাকায় ঝুট ব্যবসা কেন্দ্র করে দেশীয় অ’স্ত্রে’র মহড়ার দৃশ্য ধারণ করতে গেলে শরীফ ওমর টুটুলকে ধারালো অ’স্ত্র দিয়ে কুপিয়ে র’ক্তা’ক্ত জখম করে স্থানীয় একদল স’ন্ত্রা’সী। এই ঘটনায় গাছা থানায় সুনির্দি’ষ্ট মামলা দায়েরের পাশাপাশি গত ১৮ আগস্ট পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত রহস্যজনক কারণে এজাহারনামীয় প্রধান আসামিরা এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে প্রকাশ্যে বিচরণ করছে। বিচারহীনতার এই সুযোগে অপরাধীরা অপপ্রচার ছড়াচ্ছে যে তারা আহত সাংবাদিককে বিপুল অর্থের বিনিময়ে আপস করিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। শুধু তা-ই নয়, প্রায় ছয় বছর আগের একটি বিচারধীন মামলার তথ্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে শরীফ ওমর টুটুল ও তাঁর পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে একটি মহল।

​প্রতিবাদ মানববন্ধনে ভুক্তভোগী সাংবাদিক শরীফ ওমর টুটুল ও তাঁর ভাই শাহরুখ খৈয়াম মুন্না ক্ষোভ প্রকাশ করে জানান, গুরুতর জখম নিয়ে এখনো চিকিৎসার মধ্য দিয়ে যেতে হচ্ছে, অথচ প্রকাশ্যে ঘুরে বেড়ানো অপরাধীরা আইনগত পদক্ষেপ থেকে বাঁচতে সাইবার অপরাধে মেতে উঠেছে। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভিডিও ফুটেজ ও আসামিদের সুস্পষ্ট নাম-পরিচয় থাকা সত্ত্বেও প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রশ্নের জন্ম দিচ্ছে। অবিলম্বে মূল অপরাধীদের গ্রেপ্তার করে দৃ’ষ্টা’ন্তমূলক শাস্তির বিধান করা না হলে গাজীপুরের সমগ্র সাংবাদিক সমাজকে সাথে নিয়ে মহাসড়ক অবরোধসহ আরও কঠোর ও সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে গাছা থানা প্রেসক্লাবের শীর্ষ নেতৃত্বসহ বাসন থানা প্রেসক্লাব, জেলা রিপোর্টার্স ক্লাব ও টঙ্গী রিপোর্টার্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তীব্র প্রতিবাদ ও সাংবাদিক অধিকার সুরক্ষার দাবি জানান।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa