• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গাছায় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে পালানোর ঘটনায় আটক যুবককে সমঝোতায় মুক্তি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বাসন থানায় আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ গাজীপুরে জমি বিরোধে গৃহবধূ ও মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ, গাছা থানায় লিখিত অভিযোগ ভুয়া কবিরাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও হুমকি, পাল্টা চাঁদা দাবির নাটক ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি ডেস্কটপ কম্পিউটার প্রদান গাজীপুরে ধরা পড়ল কু’খ্যাত রহিম বাহিনী, স্বস্তিতে ধীরাশ্রমের বাসিন্দারা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় বড় ধরনের প্রশাসনিক ব্যবস্থা টঙ্গীতে গাঁজাসহ সাবেক যুবদল নেতার স্ত্রী ও শীর্ষ মাদক কারবারি টুনি গ্রেফতার বোমা হামলায় পুড়ল আড়ানী পৌর বিএনপি কার্যালয়: এলাকায় উত্তেজনা গাজীপুরে জামায়াতের আলোচনা সভা: শহীদদের স্বপ্ন পূরণে জাতীয় ঐকমত্যের ডাক

জনবান্ধব ওসিকে বদলি না করার দাবি গাছাবাসীর,কমিশনারকে চিঠি জুলাই যোদ্ধার

ডেক্স রিপোর্ট / ১৫৩ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

গাজীপুর মহানগর (জিএমপি) গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামানের সাম্প্রতিক বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত আবেদন করেছেন গাছা এলাকার বাসিন্দা ও আহত জুলাইযোদ্ধা মো. বরকত উল্লাহ। শুক্রবার (২৬ জুন ২০২৬) দাখিল করা এই আবেদনে তিনি ওসিকে নিজ কর্মস্থলে বহাল রাখার জোর আহ্বান জানান।

আবেদনে বরকত উল্লাহ উল্লেখ করেন, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে যে, একটি রাজনৈতিক দলের নেতার দাবির প্রেক্ষিতে (ওসি) ওয়াহিদুজ্জামানকে অন্যত্র বদলি করা হয়েছে। তিনি মনে করেন, এই সিদ্ধান্ত গাছা থানা এলাকার সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে। তার মতে, ওসি ওয়াহিদুজ্জামান দায়িত্ব পালনকালে একজন মানবিক, সৎ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং সাধারণ মানুষের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখেছেন।

এলাকার আইনশৃ‘ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে ওসির ভূমিকা ছিল প্রশংসনীয়। বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড নিয়‘ন্ত্রণে তার কঠোর অবস্থান এলাকাবাসীর মাঝে নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে এনেছিল। তাই প্রশাসনিক ও জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে তাকে বদলি না করে পুনরায় একই পদে বহাল রাখার অনুরোধ জানানো হয়েছে।

একজন আহত জুলাইযোদ্ধা হিসেবে বরকত উল্লাহর দাবি, ওসি ওয়াহিদুজ্জামানের মতো দক্ষ কর্মকর্তাদের স্ব-স্ব কর্মস্থলে বহাল রাখলে এলাকার উন্নয়ন ও আইন-শৃ‘ঙ্খলা রক্ষায় সুবিধা হয়, যা সাধারণ জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থাও বহুগুণ বাড়িয়ে দেয়। তাই বিষয়টি মানবিক ও জনস্বার্থের দিক থেকে পুনঃবিবেচনার জন্য পুলিশ কমিশনারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa
Shares