বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের ব্যতিক্রমী উদ্যোগ | sotto unmochon বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের ব্যতিক্রমী উদ্যোগ | sotto unmochon
  • সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গাছায় জুয়েলারি ব্যবসায়ীকে গলা কেটে হ’ত্যা: ক্লু উদ্ধারে ডিবি ও সিআইডি সিটি কর্পোরেশনে নতুন ক্রীড়া পরিকাঠামো: প্রতি ওয়ার্ডে ফুটসাল ও ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের নির্দেশ সাংবাদিকের ওপর হামলা: ৫ দিনেও আসামি ধরা ছোঁয়ার বাইরে, রাজপথে ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা কাপাসিয়ায় প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মীর মোমতাজ উদ্দিনের ই’ন্তেকাল: দাফন সম্পন্ন ঝুট কারবারের চিত্র ধারণে গিয়ে র’ক্তা’ক্ত সাংবাদিক: মামলা হলেও অধরা মূল অভিযুক্তরা প্রভাবের হাতবদল নাকি ব্যবসার দখল? গাজীপুরে বাবা-ছেলের রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন ঝুটের দখলে হামিদ মণ্ডলের সশ’স্ত্র তাণ্ডব,গাজীপুরে সাংবাদিকের ওপর প্রাণঘাতী হামলা গাজীপুরে ৩ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের হানা: জরিমানা, কারাদণ্ড ও সিলগালা গাজীপুরে গাছা পুলিশের চিরুনি অভিযান: বৈষম্যবিরোধী হ’ত্যা ও ডাকাতির আসামিসহ গ্রেফতার ৮ গাজীপুরে কলেজছাত্রীর ফ্যানের সঙ্গে ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধার, নেপথ্যে ব্ল্যা’কমেইলের চা’ঞ্চ’ল্যকর তথ্য

বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের ব্যতিক্রমী উদ্যোগ

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ২১১ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কিশোরী ও তরুণীদের আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাঘা উপজেলায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ পরবর্তী সহায়তা প্রদান করেছে ব্র্যাক। প্রতিষ্ঠানটির সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির আওতায় মঙ্গলবার বাঘা ব্র্যাক এলাকা অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়।

সেলপ কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলামের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বাঘা এলাকা ব্যবস্থাপক মোঃ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবুল হাশেম ও পদ্মা প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের শাখা ব্যবস্থাপক (দাবী) মোঃ মহিউল ইসলাম, হিসাব কর্মকর্তা মোঃ আনিসুর রহমানসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও কিশোরী দলের সদস্যরা।

প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ জন কিশোরীর প্রত্যেককে ২০টি করে উন্নত জাতের মুরগির বাচ্চা এবং মুরগি পালন কার্যক্রম পরিচালনার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এর আগে তাদের মুরগি পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, টিকাদান ও রোগ প্রতিরোধের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের বক্তারা অভিমত প্রকাশ করেন যে, কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পাবে এবং পরিবারে অর্থনৈতিক অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে। তারা আরও বলেন, ব্র্যাকের এই উদ্যোগ কিশোরীদের স্বাবলম্বী করার পাশাপাশি বাল্যবিবাহ রোধেও কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কিশোরীদের হাতে সহায়তা সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। ব্র্যাকের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে অভিভাবক ও কিশোরীরা ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa