বাঘায় জেলা প্রশাসকের মতবিনিময়: সড়ক সমস্যা দূর ও সরকারি সেবা দোরগোড়ায় পৌঁছানোর আশ্বাস | sotto unmochon বাঘায় জেলা প্রশাসকের মতবিনিময়: সড়ক সমস্যা দূর ও সরকারি সেবা দোরগোড়ায় পৌঁছানোর আশ্বাস | sotto unmochon
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

বাঘায় জেলা প্রশাসকের মতবিনিময়: সড়ক সমস্যা দূর ও সরকারি সেবা দোরগোড়ায় পৌঁছানোর আশ্বাস

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ২৬৯ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

রাজশাহীর বাঘা উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বাঘা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাম্মী আক্তার তোমার সভাপতিত্বে সভায় উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনরা সভায় বাঘার সড়ক যোগাযোগ ব্যবস্থার সংকট, পানি নিষ্কাশন সমস্যা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়গুলো জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।

​এর আগে সকাল ১১টায় বাঘা উপজেলায় এক সৌজন্য সফরে আসেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সফরসূচির শুরুতে তিনি উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ফলজ ও বনজ গাছের চারা রোপণ এবং স্থানীয়দের মাঝে বিতরণ করেন। এরপর তিনি পর্যায়ক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, সাব-রেজিস্ট্রি অফিস, বাঘা পৌরসভা, ঐতিহাসিক দর্শনীয় স্থান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ একাধিক সরকারি দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন ভবনের সামনে এক মানবিক কর্মসূচির মাধ্যমে স্থানীয় প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন এবং বাইসাইকেল বিতরণ করা হয়।

​মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে বাঘা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথি জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে নিবিড় সমন্বয় প্রয়োজন। তিনি বাঘার দীর্ঘদিনের সড়ক সমস্যার যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। এদিকে স্থানীয় সুধীমহল মনে করছেন, প্রশাসন ও জনগণের মধ্যকার এই নিবিড় মতবিনিময় নিয়মিত অব্যাহত থাকলে গ্রামীণ উন্নয়ন পরিকল্পনাগুলো আরও বাস্তবসম্মত হবে এবং সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa