• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাছায় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে পালানোর ঘটনায় আটক যুবককে সমঝোতায় মুক্তি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বাসন থানায় আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ গাজীপুরে জমি বিরোধে গৃহবধূ ও মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ, গাছা থানায় লিখিত অভিযোগ ভুয়া কবিরাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও হুমকি, পাল্টা চাঁদা দাবির নাটক ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি ডেস্কটপ কম্পিউটার প্রদান গাজীপুরে ধরা পড়ল কু’খ্যাত রহিম বাহিনী, স্বস্তিতে ধীরাশ্রমের বাসিন্দারা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় বড় ধরনের প্রশাসনিক ব্যবস্থা টঙ্গীতে গাঁজাসহ সাবেক যুবদল নেতার স্ত্রী ও শীর্ষ মাদক কারবারি টুনি গ্রেফতার বোমা হামলায় পুড়ল আড়ানী পৌর বিএনপি কার্যালয়: এলাকায় উত্তেজনা গাজীপুরে জামায়াতের আলোচনা সভা: শহীদদের স্বপ্ন পূরণে জাতীয় ঐকমত্যের ডাক

তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিতেই সমৃদ্ধ হবে আগামীর বাংলাদেশ: বাঘায় বিজ্ঞান প্রদর্শনী

আবুল হাশেম রাজশাহী বব্যুরো / ১৮৩ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”। গত ১২ জুন (শুক্রবার) বাঘা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), সেকায়েপ-এর আয়োজনে এই জমকালো প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বিদ্যালয় প্রাঙ্গণে সারিবদ্ধভাবে সাজানো স্টলগুলোতে খুদে বিজ্ঞানীরা তাদের নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং স্মার্ট আইডিয়ার মডেল প্রদর্শন করে। প্রদর্শনীতে শিক্ষার্থীদের তৈরি পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী দিয়ে তৈরি বিভিন্ন জিনিস, হাতে তৈরি প্ল্যান্ট পট, সংরক্ষণ বাক্স ও পরিবেশবান্ধব ক্ষুদ্র যন্ত্রাংশ মেলায় আসা দর্শকদের নজর কাড়ে। এবারের প্রদর্শনীতে ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ বিজ্ঞান ও প্রযুক্তিতে নারী শিক্ষার অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ। তিনি বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবনগুলো পরিদর্শন করেন এবং তাদের সাথে মতবিনিময় করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের তরুণদের এই ছোট ছোট উদ্ভাবনই আগামী দিনের উন্নত বাংলাদেশের ভবিষ্যৎ। প্রতিটি সৃজনশীল উদ্যোগ ও উদ্যোক্তাকে যথাযথ মূল্যায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করে আমাদের এই দেশকে বিশ্বদরবারে এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার। প্রদর্শনী আয়োজনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর আলী বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করা এবং তাদের মনে স্টার্টআপ বা নতুন ব্যবসা শুরুর ভাবনা তৈরি করা। ভবিষ্যতে এখান থেকে নির্বাচিত সেরা আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিতে এবং বাণিজ্যিক উদ্যোগে রূপান্তর করতে সব ধরনের সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাহদৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এবং বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। দিনব্যাপী এই প্রদর্শনী দেখতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা ভিড় করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে এবং একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa
Shares