• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের ব্যতিক্রমী উদ্যোগ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে গাজীপুরে ছাত্রদল ও যুবদলের বড় মহড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মানহানির মামলায় জামিন পেলেন সাংবাদিক রেজানুর ইসলাম পবিত্র মসজিদে জাল টাকা দিয়ে অভিনব প্রতারণার চে’ষ্টা, হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি পূবাইলে পুরোনো টায়ার উৎপাদন কারখানায় আ’গুন, নিয়’ন্ত্রণে ফায়ার সার্ভিস অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা রুবেলের সংবাদ সম্মেলন: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি গাছায় পৃথক অভিযানে মাদক কারবারি আটক: জব্দ ফেনসিডিল ও ইয়াবা বাঘায় জেলা প্রশাসকের মতবিনিময়: সড়ক সমস্যা দূর ও সরকারি সেবা দোরগোড়ায় পৌঁছানোর আশ্বাস নিয়ম না মেনে ভবন নির্মাণ ও রাস্তা দখলের সাজা: গাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিদ্যুৎ লাইন কাটা ও জরিমানা টঙ্গীতে ফ্ল্যাট বাসায় পুলিশের হানা: বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ আটক ২

বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: নির্ভুল পরিমাপের গুরুত্বে জোর

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ১৭৫ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

​”নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর বিশ্বব্যাপী ২০ মে দিবসটি পালন করা হয়ে থাকে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। তিনি বলেন, মেট্রোলজি হচ্ছে ওজন ও পরিমাপ সংক্রান্ত বিজ্ঞান। বৃহৎ পরিসরে বিশেষ করে মেডিকেল সেক্টরে মেট্রোলজির প্রয়োগ সম্প্রসারণ করার ওপর জোর দেন তিনি। একই সাথে বিএসটিআই-এর সরকারি সব সেবা অটোমেশন করার আহ্বান জানান জেলা প্রশাসক।

​বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উপপরিচালক ও অফিস প্রধান মো. জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়ার সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রায়হান উদ্দিন মোরাদ (পিপিএম)। আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম বলেন, মেডিকেল ইকুইপমেন্ট সঠিক সময়ে ক্যালিব্রেশন না করার কারণে অনেক সময় সঠিক রেজাল্ট পাওয়া যায় না। তিনি এ বিষয়ে আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।

​অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মোরাদ বলেন, ইন্ডাস্ট্রিয়াল এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য পরিমাপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পণ্য উৎপাদন ও বিপণনে পরিমাপ অপরিহার্য। আইন দিয়ে সব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় অংশ নেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। তিনি পরিমাপের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি অনুসরণ করার ওপর জোর দেন এবং বিএসটিআই-এর সেবা আরও জনকল্যাণমুখী করার আহ্বান জানান।

​সভাপতির বক্তব্যে মো. জহুরুল হক বলেন, নীতিনির্ধারণে আস্থা তৈরির জন্য প্রয়োজন নির্ভুল তথ্য ও পরিসংখ্যান, আর মেট্রোলজি সেই ভিত্তি প্রদান করে। বিএসটিআই নিয়মিত সার্ভিল্যান্স ও মোবাইল কোর্ট পরিচালনা করছে যাতে বাজারে ক্রেতারা সঠিক পরিমাপ ও সঠিক মানের পণ্য পান। তিনি জনগণকে বিএসটিআই-এর সনদধারী প্রতিষ্ঠানের পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা