টঙ্গীতে ফ্ল্যাট বাসায় পুলিশের হানা: বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ আটক ২ | sotto unmochon টঙ্গীতে ফ্ল্যাট বাসায় পুলিশের হানা: বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ আটক ২ | sotto unmochon
  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

টঙ্গীতে ফ্ল্যাট বাসায় পুলিশের হানা: বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ আটক ২

ডেক্স রিপোর্ট / ৩০৬ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় একটি ফ্ল্যাট বাসায় গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উ’দ্ধার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মুক্তারবাড়ী আউচপাড়া জামে মসজিদের সংলগ্ন একটি বহুতল ভবনের ফ্ল্যাটে এই শ্বা’সরু’দ্ধকর অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশ সেখান থেকে নগদ ৫৮ লাখ টাকা এবং ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। এই বিপুল পরিমাণ অবৈধ মাদক ও অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকেই দুই শীর্ষ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে আইনপ্রয়োগকারী সংস্থা।

​টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফের প্রত্যক্ষ নেতৃত্বে এই সফল ও চা’ঞ্চল্যকর অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন নরসিংদী জেলার মাধবদী থানার চর দিঘলদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন (৩৬) এবং একই জেলার রায়পুরা থানার চর দিঘলদী এলাকার মৃত আমির হোসেনের ছেলে শাওন (২৬)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে আইন চোখ ফাঁকি দিয়ে এই ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক সাম্রাজ্য গড়ে তুলেছিল।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আটককৃত অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়’ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সাথে উ’দ্ধারকৃত ইয়াবা চালানের মূল উৎস, বিপুল অঙ্কের এই অর্থের নেপথ্য হোতা এবং তাদের দেশব্যাপী বিস্তৃত মাদক সিন্ডিকেটের বাকি সদস্যদের শনাক্ত করতে ব্যাপক তদন্ত শুরু করেছে পুলিশ।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa