পানির নিচে তলিয়ে যাওয়া ধান কাটলেন এমপি সালাউদ্দিন আইয়ূবি | sotto unmochon পানির নিচে তলিয়ে যাওয়া ধান কাটলেন এমপি সালাউদ্দিন আইয়ূবি | sotto unmochon
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

পানির নিচে তলিয়ে যাওয়া ধান কাটলেন এমপি সালাউদ্দিন আইয়ূবি

ডেক্স রিপোর্ট / ৩৮৭ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলী বিলে টানা বর্ষণে তলিয়ে যাওয়া পাকা ধান কাটতে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ূবি। মঙ্গলবার সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের নলী বিল এলাকায় গিয়ে তিনি সরাসরি কাস্তে হাতে ধান কাটায় অংশ নেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় জন প্রতিনিধির এমন ব্যতিক্রমী ও মানবিক পদক্ষেপে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​টানা কয়েকদিনের বৃষ্টিপাত ও উজান থেকে আসা পানিতে নলী বিলের বিস্তীর্ণ এলাকার পাকা ধান হঠাৎ করেই তলিয়ে যায়। শ্রমিকের সংকট এবং ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় যখন স্থানীয় কৃষকরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন, তখনই তাদের সহায়তায় এগিয়ে আসেন সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ূবি। তিনি স্থানীয় কৃষক মুহা. আল-আমিন শেখের প্রায় ২৫ শতাংশ জমির নিমজ্জিত ধান নিজ হাতে কেটে দেন। তার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সাধারণ মানুষও কৃষকদের সাথে ধান কাটায় যোগ দেন।

​উপকৃত কৃষক আল-আমিন শেখ আপ্লুত হয়ে জানান, তলিয়ে যাওয়া ধান নিয়ে তিনি সব আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সংসদ সদস্য নিজে মাঠে নেমে ধান কেটে দেওয়ায় তিনি অভাবনীয় সহায়তা পেয়েছেন। অন্যান্য কৃষকরাও জানান, বিপদের দিনে তাদের পাশে জনপ্রতিনিধিকে সরাসরি কাজ করতে দেখে তারা নতুন করে সাহস ও অনুপ্রেরণা পেয়েছেন।

​মাঠে কর্মরত অবস্থায় এমপি সালাউদ্দিন আইয়ূবি বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো নৈতিক ও সামাজিক দায়িত্ব। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় কৃষকদের এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন। স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু ফসল রক্ষায় ভূমিকা রাখেনি, বরং অসহায় কৃষকদের মনোবল বৃদ্ধিতেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa