বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সময় পেছাল | sotto unmochon বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সময় পেছাল | sotto unmochon
  • বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পুলিশের গোলাবারুদের হিসাব কষেই ৫ আগস্টের গণঅভ্যু’ত্থান: গাজীপুরের জেলা প্রশাসক জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি রক্ষায় ছাত্রদলের বৃক্ষরোপণ: ঢাকায় ৩২ শহীদের নামে চারা রোপণ গাজীপুরে কাশিমপুর ভূমি অফিসে অনিয়ম: সাময়িক বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে গাজীপুর জেলা পরিষদ: বৃত্তির চেক পেলেন ৩৫ জন গাজীপুরে বাক্‌রু’দ্ধ ঘটনা: শি’শু ধ’র্ষণের অভিযোগে ভাড়াটিয়া অটোরিকশাচালক গ্রেফতার কাশিমপুর মহিলা কারাগারে স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক স্বামী গাছায় মাদ্রাসা ভবন থেকে নারী-পুরুষ আটক: এলাকায় নানা গু’ঞ্জ’ন ও আলোচনা পুলিশকে প্রযুক্তি নির্ভর ও মানবিক সংস্থা হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গণভোটের রায় ও বিচার দাবিতে গাছা থানা জামায়াতের বিক্ষোভ মিছিল সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে সাংবাদিক ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা: আশ’ঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সম্রাট, বরেন্দ্র প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সময় পেছাল

Reporter Name / ৯৮ Time View
Update : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১’ মহাকাশে উৎক্ষেপণের সময় পিছিয়েছে। আগামী ৭ মে স্যাটেলাইটটি উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। এর আগে আগামী ৪ মে এটি মহাকাশে উৎক্ষেপণের জন্য সময় দেওয়া হয়েছিল।

আজ বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট: সম্ভাবনার মহাকাশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে, ৪ তারিখ যে উৎক্ষেপণের তারিখ, তা ঠিক থাকছে না। সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী ৭ মে।

এর আগে গত ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু হারিকেন আরমায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় কেইপ কেনাভেরাল থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ বন্ধ হয়ে যায়। এতে করে বিভিন্ন দেশের স্যাটেলাইট উৎক্ষেপণ পিছিয়ে যায়, বাংলাদেশও সূচির জটে পড়ে।

এ নিয়ে দুই ধাপ পেছানো হলো বাংলাদেশের প্রথম উপগ্রহ উৎক্ষেপণের কাজ।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa