রাজধানীর কোনাপাড়ায় ট্রাফিক পুলিশের নিয়মিত তল্লাশি কার্যক্রম চালনাকালে এক সার্জেন্টের বিচক্ষণতায় উদ্ধার করা হয়েছে চার বছর আগে চুরি হয়ে যাওয়া একটি প্রাইভেটকার। এ ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে গাড়ির চালক মো. রাজুকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩৫ মিনিটে কোনাপাড়া এলাকার আউটগোয়িং পয়েন্টে নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের ডেমরা জোনে কর্মরত সার্জেন্ট নেজাম উদ্দিন। তল্লাশিকালে থামানো একটি প্রাইভেটকারের কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে চালকের কথাবাত্রা ও নথিপত্রের তথ্যের মধ্যে সু’স্প’ষ্ট গরমিল চোখে পড়ে দায়িত্বরত কর্মকর্তার।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সার্জেন্ট নেজাম উদ্দিন তাৎক্ষণিকভাবে বিআরটিএ-র সার্ভার অনুসন্ধান করেন এবং সেখানে থাকা নিবন্ধিত মালিকের সাথে যোগাযোগের চে’ষ্টা চালান। ফোনের অপর প্রান্ত থেকে প্রকৃত মালিক জানান, প্রায় চার বছর আগে তার প্রিয় গাড়িটি চুরি হয়ে গিয়েছিল।
পরিস্থিতি অনুধাবন করে তাৎক্ষণিক পদক্ষেপে সাথে থাকা কনস্টেবল (১১৩২৩) তানভীরের সহায়তায় চালককে আটক করা হয় এবং প্রকৃত মালিককে বিষয়টি অবহিত করা হয়। পরবর্তীতে বিআরটিএ-র তথ্য নিশ্চিত করে জানা যায়, ঢাকা মেট্রো গ-৩১-৮১৭১ নম্বরের প্রাইভেটকারটির প্রকৃত মালিক মুসলিমনগর, মাতুয়াইলের বাসিন্দা জহির উদ্দিনের ছেলে মিনার হোসেন।
গ্রেপ্তারকৃত চালক মো. রাজু, পিতা আব্দুল মাজেদ, রাজধানীর বনশ্রী এলাকার এফ ব্লকের ২ নম্বর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আটককৃত চালক, উদ্ধার হওয়া গাড়ি এবং সমস্ত কাগজপত্র ডেমরা থানার ডিউটি অফিসারের কাছে হ’স্তা’ন্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াদিন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।