• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মানহানির মামলায় জামিন পেলেন সাংবাদিক রেজানুর ইসলাম পবিত্র মসজিদে জাল টাকা দিয়ে অভিনব প্রতারণার চে’ষ্টা, হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি পূবাইলে পুরোনো টায়ার উৎপাদন কারখানায় আ’গুন, নিয়’ন্ত্রণে ফায়ার সার্ভিস অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা রুবেলের সংবাদ সম্মেলন: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি গাছায় পৃথক অভিযানে মাদক কারবারি আটক: জব্দ ফেনসিডিল ও ইয়াবা বাঘায় জেলা প্রশাসকের মতবিনিময়: সড়ক সমস্যা দূর ও সরকারি সেবা দোরগোড়ায় পৌঁছানোর আশ্বাস নিয়ম না মেনে ভবন নির্মাণ ও রাস্তা দখলের সাজা: গাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিদ্যুৎ লাইন কাটা ও জরিমানা টঙ্গীতে ফ্ল্যাট বাসায় পুলিশের হানা: বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ আটক ২ গাজীপুরে সাংবাদিককে নির্যাতন ও আপত্তিকর ভিডিও ধারণ: ৫ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর গাজীপুরে মেট্রিক্স স্টাইল কারখানার ষষ্ঠ তলায় আ’গুন, ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় নিয়’ন্ত্রণ

৬ দিনে টেকনাফে ৪০ মাদক কারবারী আটক

Reporter Name / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

বিগত ৬ দিনে কক্সবাজারের টেকনাফে ৪০ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৫০ হাজার ইয়াবাও উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।
গেল শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘ধৃতদের মধ্যে ১০ টি মামলায় ১৫ জনকে গ্রেফতার দেখিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। বাকি ২৫ জনকে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘বন্দুকযুদ্ধ ও বিশেষ অভিযানের কারণে মাদককারবারীরা এখন টেকনাফে নেই। তারপরও আমরা চিহ্নিত ও স্বীকৃত মাদক কারবারীদের বাড়িতে অভিযান অব্যাহত রেখেছি।’

‘যারা ইয়াবার টাকায় রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছেন তাদের বাড়ি, গাড়ি ও ব্যাংক ব্যালান্সের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’-যোগ করেন রনজিত কুমার বড়ুয়া।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ মে) ১ হাজার ইয়াবাসহ টেকনাফের কুলালপাড়ার মো. জাহাঙ্গীরকে আটক করা হয়। এদিনই তাকে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা