গাছায় হ'ত্যা'চে'ষ্টা, মাদক ও প্রতারণাসহ বিভিন্ন মামলার আসামিসহ গ্রেফতার ৬ | sotto unmochon গাছায় হ'ত্যা'চে'ষ্টা, মাদক ও প্রতারণাসহ বিভিন্ন মামলার আসামিসহ গ্রেফতার ৬ | sotto unmochon
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মাদারীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ সম্পন্ন, রায় ঘিরে নানা আলোচনা বাউবির এমএসএস প্রোগ্রামে ইতিহাসে প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন গাজীপুরে আনসার-ভিডিপির আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও রিক্রুটিং লাইসেন্স প্রদান সালথায় যুবদলের মতবিনিময় সভা: মাদক নির্মূল ও আইনশৃ’ঙ্খলা উন্নতির অঙ্গীকার গাজীপুরে দুই প্রতিষ্ঠানে ভেজাল ও অবৈধ সিএনজি বেচাকেনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা টঙ্গী বাজার মন্দিরে জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দের শারদীয় শুভেচ্ছা বিনিময় রাজশাহীতে আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর; সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে ব্যাপক তৎপরতা; ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শনে ভূমিমন্ত্রী ঝুট ব্যবসা নিয়ে ওঠা অভিযোগের কড়া জবাব তুষারের; বললেন ‘রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা’ কৃষকদের জন্য বড় বার্তা রাষ্ট্রপতির: প্রণোদনা ও ভর্তুকি বৃদ্ধির জোর তাগিদ

গাছায় হ’ত্যা’চে’ষ্টা, মাদক ও প্রতারণাসহ বিভিন্ন মামলার আসামিসহ গ্রেফতার ৬

ডেক্স রিপোর্ট / ২৫৬ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃ’ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে গাছা থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে একাধিক মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃ’ঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​গ্রেফতারকৃতদের মধ্যে গাছা থানার ঝাজর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আশরাফুল ইসলামকে (৩৬) নিয়মিত হত্যাচেষ্টা মামলায় (নং-০২(২)২০২৫) রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। হয়দারাবাদ-ছয়দানা হাজী পুকুর এলাকার নাজিমুদ্দিনের ছেলে ফয়সাল টুটুলকে (২৬) গাজীপুর মেট্রোপলিটন অধ্যাদেশের নন-এফআইআর প্রসিকিউশন (নং-১৭৯/২০২৬) মূলে আটক করা হয়। এছাড়া সাইনবোর্ড তেওড়বড় এলাকার তৈয়বুর রহমানের ছেলে মানিক হোসেনের (২৫) কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়’ন্ত্র’ণ আইনে নতুন মামলা (নং-৭(৯)২০২৬) রুজু করে গ্রেফতার দেখানো হয়েছে।

​অন্যদিকে, প্রতারণা ও হুমকির অভিযোগে করা মামলায় বরিশাল বাকেরগঞ্জের মৃ’ত এসহাক মল্লিকের ছেলে বর্তমানে মোহাম্মদপুর সোবহানবাগ নিবাসী বশির উল্লাহ (৪৫) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মৃত মজিদ ভূইয়ার ছেলে এস এম সালামকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জিআর পরোয়ানা (প্রসেস নং-৭৪১/২৬) মূলে কামারজুরী এলাকার আজিজুল ইসলামের স্ত্রী মোছাঃ উষা খাতুনকে (২৫) গ্রেফতার করা হয়।

​গাছা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আউয়াল সরদার জানান, এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পাদন করে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa