গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর নৃশংস হামলা: উত্তাল রাজপথ, প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম - Sotto Unmochon গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর নৃশংস হামলা: উত্তাল রাজপথ, প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম - Sotto Unmochon
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর নৃশংস হামলা: উত্তাল রাজপথ, প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ডেক্স রিপোর্ট / ১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

Views: 0

গাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর বর্বরোচিত ও নৃশংস হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। আজ রোববার সকাল ১১টায় টঙ্গী প্রেসক্লাবের সামনে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে আয়োজিত এক বিশাল মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। সমাবেশ থেকে হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় দেশজুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।

​ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি এলাকায় সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চু নিজ বাসভবনের নির্মাণ কাজ তদারকি করছিলেন। অভিযোগ অনুযায়ী, স্থানীয় রাজনৈতিক পরিচয়ধারী সন্ত্রাসী গনি মিয়া, মোফাজ্জেল হোসেন ও মাসুদসহ একদল সশ’স্ত্র বাহিনী তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হাতুড়ি, রড ও লাঠিসোঁটা দিয়ে তাকে হ’ত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে পিটিয়ে জখম করে। হাতুড়ির উপর্যুপরি আঘাতে তার ডান চোখের নিচে গুরুতর জখম হয়েছে। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

​মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সভাপতি এ কে এম আজিজুল হক বলেন, একজন কলম সৈনিকের ওপর হাতুড়ি দিয়ে হামলা মানেই মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা। এই নারকীয় তাণ্ডব কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির দর্পণ। তাদের ওপর এই পরিকল্পিত হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। দ্রুত আসামিদের আইনের আওতায় না আনলে রাজপথ ছাড়বেন না বলে জানান তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ঘটনার সময় ৯৯৯-এ ফোন দেওয়ার পরও পুলিশ পৌঁছাতে দেরি করেছে। মামলার পরও প্রধান আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে গনি ও মোফাজ্জেলসহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করেন তিনি।

​এই ঘটনায় জয়দেবপুর থানায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশ আসামিদের গ্রেপ্তারে একাধিক টিম নিয়ে অভিযান চালাচ্ছে এবং খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। মানববন্ধন শেষে সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিন দফা দাবি পেশ করেন। যার মধ্যে রয়েছে ২৪ ঘণ্টার মধ্যে সকল আসামিকে গ্রেপ্তার, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে জানান যে, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (বিকাল ৫:০৩)
  • ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard