গাছা থানা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Sotto Unmochon গাছা থানা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাছা থানা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট / ১৩ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

Views: 3

গাজীপুর মহানগরীর গাছা থানা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পবিত্র ২৮ রমজানের সন্ধ্যায় মহানগরীর হারিকেন এলাকায় অবস্থিত জমজম রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​গাছা থানা প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আমন্ত্রিত অতিথিরা পেশাদারিত্বের মান উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোকপাত করেন।

​অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এশিয়ান টিভির মহানগর প্রতিনিধি আরিফ মৃধা, মহানগর প্রেসক্লাবের সভাপতি মামুন সরকার ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান। এছাড়াও গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি সামসুদ্দিন জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফ, গাছা থানা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান জিহাদসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

গাছা থানা প্রেসক্লাব ইফতার মাহফিল ২০২৬

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, প্রেসক্লাব সর্বদা ন্যায়নিষ্ঠা ও আদর্শের প্রতীক হিসেবে সমাজের দর্পণ হিসেবে কাজ করে। দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তারা ব্যক্তিগত গ্রুপিং ও লবিংয়ের ঊর্ধ্বে উঠে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত অধিকার আদায়ে প্রেসক্লাবের ভূমিকা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্লাবের দপ্তর সম্পাদক শরীফ ওমর টুটুল, কোষাধ্যক্ষ সাবরিনা জাহান, প্রচার সম্পাদক ফাহিম ফরহাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া শিকদার, গাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিয়াউর রহমান এবং সদস্য এমদাদুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ২:৩১)
  • ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard