গাজীপুর চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান - Sotto Unmochon গাজীপুর চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান - Sotto Unmochon
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুর চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান

ফাহিম ফরহাদ নিজস্ব প্রতিনিধি / ৫৭ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ হকার ও ভাসমান দোকান উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জিএমপির ট্রাফিক উত্তর জোনের সহকারী কমিশনার (এসি) মো. শহিদুল আলম এবং বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ। এ সময় চৌরাস্তা এলাকার ট্রাফিক ইন্সপেক্টরসহ ট্রাফিক ও ক্রাইম বিভাগের সদস্যরা অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, অভিযানের সময় চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা হকারদের দোকানপাট এবং ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছিল—এমন সব অবৈধ স্থাপনা অপসারণ করে ফুটপাত দখলমুক্ত করা হয়।

পুলিশ সূত্র আরও জানায়, নগরীর গুরুত্বপূর্ণ এই এলাকায় যানজট নিরসন, যান চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

উচ্ছেদ অভিযানের ফলে চান্দনা চৌরাস্তা এলাকায় যান ও জনচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (সকাল ৯:২৫)
  • ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard