নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি হিসেবে আনিসুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা - Sotto Unmochon নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি হিসেবে আনিসুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা - Sotto Unmochon
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি হিসেবে আনিসুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক / ৭৩ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

Views: 0

গাজীপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’র নব-নির্বাচিত সহ-সভাপতি আনিসুল ইসলামকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্প্রতি গাজীপুরের বোর্ড বাজার রাঁধুনি রেস্তোরাঁ তৃতীয় তলায় স্থানীয় সংস্থার সদস্যদের নিজস্ব উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নব-নির্বাচিত সহ-সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের প্রবীণ ও নবীন সদস্যরা। এসময় তাকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী সদস্য নুরুজ্জামান, অনুষ্ঠানে বক্তারা আনিসুল ইসলামের বিগত দিনের সমাজসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আনিসুল ইসলামের মতো একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মীকে সহ-সভাপতি হিসেবে পেয়ে সংগঠনটি আরও গতিশীল হবে এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নব-নির্বাচিত সহ-সভাপতি আনিসুল ইসলাম বলেন, “সংগঠনের সকল সদস্যরা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য গর্বের এবং একই সাথে আমানত। নবীনদের শক্তি এবং প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনকল্যাণমুখী বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ প্রীতিভোজের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মামুন গাজী, যুগ্মসাধারণ সম্পাদক আলমগীর হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, কোষাধক্ষ্য শওকত আলী ফকির,মো. রফিকুল ইসলাম, সুলাইমান বেপারী, মোঃ মাহবুব আলম, মোঃ সোহরাব হোসেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ জুনায়েদ ইসলাম ,মোঃ মাজহারুল ইসলাম, মোঃ শিবলী রহমান, শামসুদ্দীন জুয়েল, মোঃ আবুল হোসেন, মোঃ হালিম মিয়া, পাওন মন্ডল, আফসার উদ্দিন, রেজাউল কবির রাজীব, নাসির মাহমুদ , এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • রবিবার (বিকাল ৪:৫৬)
  • ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard