গাজীপুর-৬ আসন পূর্ণ বহাল রাখার দাবিতে মানববন্ধন - Sotto Unmochon গাজীপুর-৬ আসন পূর্ণ বহাল রাখার দাবিতে মানববন্ধন - Sotto Unmochon
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুর-৬ আসন পূর্ণ বহাল রাখার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

Views: 1

গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি বাসস্ট্যান্ডের সামনে স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
কর্মসূচির আয়োজক ছিলেন গাজীপুর মহানগর বিএনপির ৩৭ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আউয়াল সরকার ও জাবেদ আহমেদ সুমন। সভাপতিত্ব করেন ৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুহিন। এতে উপস্থিত ছিলেন গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল নাইম, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সোলাইয়মান ইসলাম নবীনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

গাজীপুর-৬ আসন বহাল রাখা স্থানীয় জনগণের ন্যায্য দাবি। বক্তারা জানান, “গাজীপুর মহানগর দ্রুত বর্ধনশীল একটি এলাকা। জনসংখ্যা, ভোটার ও প্রশাসনিক চাপ বিবেচনায় নতুন আসন তৈরি হওয়া সময়ের দাবি ছিল। এখন হঠাৎ সেই আসন বাদ দেওয়ার প্রস্তাব মানুষ মেনে নিতে পারছে না।”

তারা আরও বলেন, “এই আসন শুধু রাজনৈতিক প্রতিনিধিত্ব নয় — এটি এখানকার নাগরিক উন্নয়ন, অবকাঠামো ও সামাজিক সেবার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই আসনটি বাদ দিলে হাজারো মানুষ প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত হবে।”গাজীপুরে দীর্ঘদিন ধরে সংসদীয় আসনের সংখ্যা ছিল ৫টি। নির্বাচন কমিশনের প্রাথমিক খসড়ায় গাজীপুর মহানগরের জনসংখ্যা ও নতুন ওয়ার্ড গঠনের ভিত্তিতে নতুন একটি আসন (গাজীপুর-৬) সংযোজনের প্রস্তাব করা হয়।

এরই প্রেক্ষিতে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেন। কিন্তু নির্বাচন কমিশনের সর্বশেষ গেজেটে হঠাৎ করে গাজীপুর-৬ আসনটি বাদ দেওয়া হয়।

এ নিয়ে বিভিন্ন পক্ষ আদালতে রিট দায়ের করলে সম্প্রতি উচ্চ আদালত (হাইকোর্ট) এক আদেশে বলে, “গাজীপুর জেলায় সংসদীয় আসনের সংখ্যা ৫-টি থাকবে।” আদালত নির্বাচন কমিশনের সংশোধিত গেজেটকে আংশিক অবৈধ ঘোষণা করে এবং আসন পুনর্বিন্যাসের বিষয়টি বহাল রাখার নির্দেশ দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট কয়েকজন আপিলকারী আদালতে আপিল আবেদন করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী > “গাজীপুর মহানগরের জনসংখ্যা ও ভোটার সংখ্যা বিগত এক দশকে দ্বিগুণেরও বেশি হয়েছে। নতুন ওয়ার্ড, নতুন এলাকা এবং প্রশাসনিক বিস্তারের কারণে আলাদা সংসদীয় আসন সৃষ্টি প্রয়োজন। এটি জনগণের সাংবিধানিক অধিকারের সঙ্গে সম্পর্কিত।”

তারা আরও বলেন,“গাজীপুর-৬ আসন সৃষ্টি হলে স্থানীয় জনগণের ভোটাধিকার আরও কার্যকর হবে, স্থানীয় সমস্যা সমাধান সহজ হবে, এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আসবে। কিন্তু হাইকোর্টের রায়ের ফলে সেই সুযোগটি ব্যাহত হচ্ছে। আমরা ন্যায়বিচারের প্রত্যাশায় আপিল করেছি।”

আপিলকারীরা জানান, তারা নির্বাচন কমিশনের কাছে পুনর্বিবেচনার আবেদন করবেন যেন আদালতের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নতুন আসন পুনর্বহাল রাখা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, “আসন পুনর্বিন্যাস কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি উন্নয়ন ও নাগরিক অধিকার রক্ষার বিষয়। ”তাদের দাবি— গাজীপুর-৬ আসন পুনর্বহাল না হলে ভবিষ্যৎ ভোটার তালিকা, বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র বণ্টনসহ অনেক প্রশাসনিক কার্যক্রমে জটিলতা তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (সন্ধ্যা ৬:৪০)
  • ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard