গাজীপুরে এনএসআইয়ের তথ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা | sotto unmochon গাজীপুরে এনএসআইয়ের তথ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা | sotto unmochon
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাজীপুরে এনএসআইয়ের তথ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা হানিট্র্যাপ ও প্রতারণার তথ্য সংগ্রহ করতে গিয়ে বিপদে সাংবাদিক, গাজীপুরে থানায় সাধারণ ডায়েরি গাজীপুরে ওএমএসের সরকারি চাল যাচ্ছে কালোবাজারে, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক লা’ঞ্ছি’ত বাঘা থানা পুলিশের সফল অভিযানে উদ্ধার চোরাই স্বর্ণ, গ্রেপ্তার ১ কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার

গাজীপুরে এনএসআইয়ের তথ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ডেক্স রিপোর্ট / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গাজীপুর জেলা জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহানগরীর কোনাবাড়ী ও কালিয়াকৈরে অবৈধ সার, ভেজাল ওষুধ ও মুরগির খাদ্য প্রস্তুতকারী ৩টি প্রতিষ্ঠানে ঝটিকা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এসব অভিযানে অনুমোদনহীনভাবে চক মাটি দিয়ে সার ও মাছের ওষুধ তৈরি এবং মানহীন উপায়ে পোল্ট্রি ফিড উৎপাদনের অভিযোগে মোট ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান উপস্থিত থেকে এই অভিযানের নেতৃত্ব দেন।

​অভিযানসূত্রে জানা যায়, ১ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার নছের মার্কেট পল্লী বিদ্যুৎ অফিসের পেছনে অবস্থিত ‘মাসকো’ নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। প্রতিষ্ঠানটিতে অনুমোদন ছাড়া চক মাটি ব্যবহার করে কৃত্রিমভাবে সার প্রস্তুত এবং ভারত ও চীনসহ বিভিন্ন দেশের নাম ব্যবহার করে অনিয়মতান্ত্রিক উপায়ে কীটনাশক বোতলজাত করা হচ্ছিল। কোনো প্রকার মাননিয়ন্ত্রণ কর্মকর্তা ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর বিভিন্ন ধারায় ১ লাখ ৫০ হাজার টাকাসহ সর্বমোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

​এর পরপরই দুপুর ২টা ১০ মিনিট থেকে ৩টা পর্যন্ত একই এলাকার আমবাগে অবস্থিত ‘মেসার্স দেশ ট্রেডিং’ নামক অপর একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানেও অবৈধ ও অনুমোদনহীনভাবে চক মাটি প্রক্রিয়াজাত করে মাছের ওষুধ ও গুটি সার তৈরি করা হচ্ছিল। এ অপরাধে বিএসটিআইয়ের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

​অপরদিকে, বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর বরাব এলাকায় ‘বিনিময় ফিডস লিঃ’ নামক কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে লাইসেন্সহীন ও মেয়াদোত্তীর্ণ প্রাণিসম্পদ সনদ দিয়ে বিএসটিআইয়ের মানদণ্ড উপেক্ষা করে অস্বাস্থ্যকর ও নিম্নমানের পোল্ট্রি ফিড উৎপাদন ও বিপণন করা হচ্ছিল। ফলশ্রুতিতে সংশ্লিষ্ট আইন ও ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং বিএসটিআই আইনের বিভিন্ন ধারায় ১ লাখ টাকাসহ মোট ২ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক তৎক্ষণাৎ আদায় করা হয়।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa