দেশের প্রতিটি নগর এলাকায় যুবসমাজকে মাদকমু’ক্ত ও সুস্থধারায় রাখার উদ্দেশ্যে খেলার মাঠের সুব্যবস্থা ও সংস্কার নিশ্চিত করতে সচিবালয়ে এক উচ্চপর্যায়ের নীতি-নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সভাটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এতে দেশের অন্যান্য নগর সংস্থার পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সহ সকল সিটি কর্পোরেশনের প্রশাসকমণ্ডলী সরাসরি অংশ নেন।
উক্ত বৈঠকে সিটি কর্পোরেশন এলাকার সার্বিক খেলার মাঠ সং’স্কার ও উন্নয়নের ক্ষেত্রে সংশ্লি’ষ্ট কর্পোরেশনগুলোর সুনির্দি’ষ্ট পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। একইসাথে মাঠ পর্যায়ে অবকাঠামো বৃদ্ধির লক্ষ্যে প্রতি ২ থেকে ৩টি ওয়ার্ডের সমন্বয়ে অন্তত ১টি পূর্ণা’ঙ্গ খেলার মাঠ তৈরি এবং প্রতিটি স্বত’ন্ত্র ওয়ার্ডে ১টি করে আধুনিক ফুটসাল নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের গুরুত্বারোপ করা হয়। নগর এলাকার অধিবাসীদের জন্য খেলাধুলার অনুকূল পরিবেশ সৃষ্টি করে একটি ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তোলার বিষয়ে সভায় সর্বসম্মত সংকল্প গ্রহণ করা হয়। দ্রুত সময়ের মধ্যে নগরবাসী এর ইতিবাচক ও দৃশ্যমান সুফল পাবেন বলে বৈঠকে প্রত্যয় ব্যক্ত করেন নীতি-নির্ধারকরা। আলোচনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম ও স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানসহ সরকারের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।