গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিশেষ অভিযানে পাজুলিয়া এলাকা থেকে দুই ব্যক্তিকে অবৈধ অ‘স্ত্র ও মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে তাদের কাছ থেকে দুটি বিদেশী পি‘স্তল, দুটি ম্যাগাজিন, দশ রাউন্ড গুলি এবং একটি রেজিস্ট্রেশন বিহীন লাল রঙের টিভিএস ফোর ভালভ মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও মোটরসাইকেলসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অ‘স্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গাজীপুর মহানগরীর আইন-শৃ‘ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশে জিএমপির বিভিন্ন ইউনিট নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। অপরাধ নির্মূলে এই কার্যক্রমের অংশ হিসেবেই গত ১৪ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্বে ছিলেন গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। থানার একাধিক চৌকস সদস্যের সমন্বয়ে গঠিত টিমটি পাজুলিয়া এলাকায় এই সাফল্য অর্জন করে। অভিযানের বিস্তারিত তুলে ধরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেন সাংবাদিকদের ব্রিফিং করেন।
মহানগরীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এই ধরনের কঠোর অবস্থান ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র।