• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাজীপুর সদর থানার অভিযানে বিদেশী পি’স্তল ও গু’লি উ’দ্ধার গ্রেফতার ২ টঙ্গীতে ডিবির মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: সাউন্ড গ্রেনেড বি’স্ফোরণে ছত্রভ’ঙ্গ, ২০ মাদকসেবী আটক গাজীপুরে আবাসিক এলাকায় হানা: ডিবির অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও কারখানা জব্দ গাছায় মাদক সম্রাটের বিরুদ্ধে কথা বলায় বসতবাড়িতে সশ’স্ত্র হামলা, ৩ জন গুরুতর জখম বৃষ্টির দাপটে গাজীপুরে নজিরবিহীন জলজট: পানিবন্দি হাজার হাজার বাসিন্দা, উঠছে খাল দখলের গুরুতর অভিযোগ বাঘায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন: দুই যুবককে ২ লাখ টাকা জরিমানা জমি বিরোধে বাঘায় বাড়িতে হামলা ও লুটপাট, অবলা পশু হ’ত্যা করে ঘর নির্মাণের অভিযোগ গাজীপুরে অপরাধ দমনে পুলিশের বিশাল সাফল্য: ১৮৫৪ মামলাসহ বিপুল অ’স্ত্র ও মাদক উ’দ্ধার ইয়াবা ও গাঁজাসহ মাদক সেবনের সময় হাতেনাতে আটক: বাঘায় যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড পরিবেশ সুরক্ষায় কংক্রিট ব্লকের বিকল্প নেই: পরিবেশ প্রতিমন্ত্রী

গাজীপুর সদর থানার অভিযানে বিদেশী পি’স্তল ও গু’লি উ’দ্ধার গ্রেফতার ২

ডেক্স রিপোর্ট / ২৯ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিশেষ অভিযানে পাজুলিয়া এলাকা থেকে দুই ব্যক্তিকে অবৈধ অ‘স্ত্র ও মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে তাদের কাছ থেকে দুটি বিদেশী পি‘স্তল, দুটি ম্যাগাজিন, দশ রাউন্ড গুলি এবং একটি রেজিস্ট্রেশন বিহীন লাল রঙের টিভিএস ফোর ভালভ মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও মোটরসাইকেলসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অ‘স্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গাজীপুর মহানগরীর আইন-শৃ‘ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশে জিএমপির বিভিন্ন ইউনিট নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। অপরাধ নির্মূলে এই কার্যক্রমের অংশ হিসেবেই গত ১৪ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্বে ছিলেন গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। থানার একাধিক চৌকস সদস্যের সমন্বয়ে গঠিত টিমটি পাজুলিয়া এলাকায় এই সাফল্য অর্জন করে। অভিযানের বিস্তারিত তুলে ধরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেন সাংবাদিকদের ব্রিফিং করেন।

মহানগরীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এই ধরনের কঠোর অবস্থান ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa
Shares