• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাঘায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন: দুই যুবককে ২ লাখ টাকা জরিমানা জমি বিরোধে বাঘায় বাড়িতে হামলা ও লুটপাট, অবলা পশু হ’ত্যা করে ঘর নির্মাণের অভিযোগ গাজীপুরে অপরাধ দমনে পুলিশের বিশাল সাফল্য: ১৮৫৪ মামলাসহ বিপুল অ’স্ত্র ও মাদক উ’দ্ধার ইয়াবা ও গাঁজাসহ মাদক সেবনের সময় হাতেনাতে আটক: বাঘায় যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড পরিবেশ সুরক্ষায় কংক্রিট ব্লকের বিকল্প নেই: পরিবেশ প্রতিমন্ত্রী ভুয়া এসআই সেজে প্রতারণার জাল: ৩টি চোরাই মোটরসাইকেল ও বিপুল মালামালসহ আটক ১ গাজীপুর প্রেসক্লাবকে ফ্যাসিবাদমুক্ত করার দাবি: সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ পরিবেশ রক্ষায় মনিগ্রামে বৃক্ষরোপণ করলেন স্থানীয় নেতৃবৃন্দ লক্ষীনগরে প্রীতি ফুটবল ম্যাচে জয়ী অবিবাহিত একাদশ গাছা থানায় হ’ত্যা মামলার আসামি ধরেও ছাড়ল পুলিশ: রাজনৈতিক মহলের তদবিরের অভিযোগ

বাঘায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন: দুই যুবককে ২ লাখ টাকা জরিমানা

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীর শিমুলতলা ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই যুবককে ২ লাখ টাকা অর্থদ‘ণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে শিমুলতলা ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর তীরবর্তী এলাকা ও পার্শ্ববর্তী ফসলি জমি ভাঙনের তীব্র ঝুঁকিতে পড়েছিল। স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রশাসন ওই এলাকায় আকস্মিক অভিযান চালায়।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে ওই দুই যুবককে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী পরিবেশ ও স্থাপনা মারাত্মক হুমকির মুখে পড়ছে। নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের সঙ্গে জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত বজায় রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa
Shares