• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অপরাধ দমনে কঠোর গাছা থানা পুলিশ: নারীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১১ তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিতেই সমৃদ্ধ হবে আগামীর বাংলাদেশ: বাঘায় বিজ্ঞান প্রদর্শনী গাজীপুরে মাদক উ’দ্ধার ও হ’ত্যাচে’ষ্টার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ যুবসমাজকে মাদকমুক্ত রাখতে মুফাসা ইয়ুথ ক্লাবের আত্মপ্রকাশ পদ্মা নদীতে স্পিডবোটে যুবকের গু’লিবি’দ্ধ লা’শ উ’দ্ধার, নেপথ্যে বালুমহলের আধিপত্য গাজীপুরে গ্যারেজ মালিককে মাদক ব্যবসায়ী সাজিয়ে ব্ল্যাকমেইল ও হুমকির অভিযোগ অভিযোগের তীর নেছার ও মিজানের দিকে: জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন গাজীপুরে দুই বাসের নির্মম চাপায় প্রাণ হারালেন ২ জন: মহাসড়কে দীর্ঘ যানজট, বাস দুটি জব্দ স্মৃতির মিনার ও আগামীর শপথ: বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় গাজীপুরে অসামাজিক কার্যকলাপের সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক নির্যাতন, পুলিশি অভিযানে ৫ জন গ্রেপ্তার

অপরাধ দমনে কঠোর গাছা থানা পুলিশ: নারীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১১

ডেক্স রিপোর্ট / ২৬ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় পুলিশ পৃথক পৃথক বিশেষ চিরুনি অভিযান চালিয়ে নারীসহ ১১ জন আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার গাছা থানার বিভিন্ন এলাকা থেকে তাদের হেফাজতে নেওয়া হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিদের বি’রুদ্ধে দ’স্যুতা, মাদকদ্রব্য নিয়’ন্ত্রণ আইন, প্রতারণা, সড়ক পরিবহন আইন এবং আদালতের পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার বিভিন্ন এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা হয়।

​পুলিশের তথ্য বিবরণী অনুযায়ী, দ’স্যুতা মামলায় গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর মহানগরীর গাছা থানার রফিকুল ইসলামের ছেলে ইমন মিয়া (১৯) এবং একই এলাকার রফিকুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২০)। অন্যদিকে মাদক সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছেন গাছা থানা এলাকার নাজিম উদ্দিনের ছেলে মাহবুবুল ইসলাম নিলয় (১৯) ও টিটু সরকারের ছেলে সিয়াম (১৯)। এছাড়া প্রতারণা মামলায় আইনশৃ’ঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছেন নেত্রকোনা জেলার রফিক মিয়ার ছেলে নূরুল ইসলাম (৪৩) এবং স্বামী নরুল ইসলামের স্ত্রী তানজিনা জিন্নাত (২৮)।

​একই অভিযানে সড়ক পরিবহন আইনের মামলায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কলিমউদ্দিনের ছেলে মেহেদী হাসান মুন্না (২৫) নামের একজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি গাছা থানার প্রসিকিউশন জিএমপি অধ্যাদেশ ৭৮ মোতাবেক গ্রেফতার হয়েছেন গাছা থানার মৃত রওশন আলীর ছেলে জয়নাল হোসেন (৩৪)। এছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আরও ৩ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তারা হলেন গাছা থানা এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে বেলাল, আবুল কালাম মৃধার ছেলে রাশেদ মৃধা এবং মজিবুর রহমানের মেয়ে মর্জিনা আক্তার।

​গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে এবং আইনশৃ’ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাছা থানা পুলিশের এমন বিশেষ ও জোরালো অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা