পুলিশের গোলাবারুদের হিসাব কষেই ৫ আগস্টের গণঅভ্যু'ত্থান: গাজীপুরের জেলা প্রশাসক | sotto unmochon পুলিশের গোলাবারুদের হিসাব কষেই ৫ আগস্টের গণঅভ্যু'ত্থান: গাজীপুরের জেলা প্রশাসক | sotto unmochon
  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

পুলিশের গোলাবারুদের হিসাব কষেই ৫ আগস্টের গণঅভ্যু’ত্থান: গাজীপুরের জেলা প্রশাসক

ডেক্স রিপোর্ট / ২৩১ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

পুলিশের গু’লি ও গোলাবারুদের সক্ষমতার হিসাব কষেই গত ৫ আগস্টের গণঅভ্যু’ত্থানের তারিখ নির্ধারণ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। বুধবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘জুলাই গণঅভ্যু’ত্থান দিবস’ উপলক্ষে আন্দোলনে আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

​জেলা প্রশাসক তাঁর বক্তব্যে উল্লেখ করেন, অভ্যু’ত্থানের এই সুনির্দি’ষ্ট পরিকল্পনাটি কারো না কারো দূরদর্শিতার ফসল। পুলিশ কতদিন আন্দোলনকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে এবং তাদের গোলাবারুদ ও গুলির সামর্থ্য কতদিন পর্যন্ত থাকবে, সেই নিখুঁত হিসাব কষেই পুরো কৌশল নির্ধারণ করা হয়েছিল। সেই হিসেব-নিকাশের ওপর ভিত্তি করেই পরবর্তীতে গণমাধ্যমে ঘোষণা দেওয়া হয় যে, আন্দোলন ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্টেই বাস্তবায়িত হবে।

​অতীতের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, যে স্থান থেকে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ও আসিফ গ্রেপ্তার হয়েছিলেন, ঠিক তার কিছুক্ষণ আগেও তিনি সেখানে উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের অবদানকে শ্র’দ্ধা জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ ও তরুণরা সামনে থেকে গু’লি খেয়ে যু’দ্ধ করেছেন, আর তাদের মতো অনেকেই পেছন থেকে এই যুদ্ধে ভূমিকা রেখেছেন। বক্তব্যের একপর্যায়ে তিনি জুলাই আন্দোলনে আহতদের সরকারি বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করার গু’রু’ত্বপূর্ণ ঘোষণাও প্রদান করেন।

​অনুষ্ঠানে জুলাই গণঅভ্যু’ত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী, জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন এবং আন্দোলনে আহতদের প্রতিনিধিরা। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

​পরবর্তীতে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির শেষপর্যায়ে জুলাই আন্দোলনের শহীদ, আহত ও সমগ্র দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়, যা পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa