ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিনের মর্মা’ন্তিক মৃ’ত্যুর প্রতিবাদে এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে উত্তাল হয়ে ওঠে টঙ্গীর গাজীপুরা এলাকা। সহপাঠী হারানোর বিচার ও চার দফা দাবি আদায়ে হাজারো শিক্ষার্থী সড়কে নেমে এলে স্ত’ব্ধ হয়ে পড়ে ব্যস্ততম এই মহাসড়ক। টানা প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃ’ষ্টি হয়, যাতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান শিক্ষার্থী ইয়াসিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃ’ত্যু হয়। মর্মা’ন্তিক এই দুর্ঘটনার প্রতিবাদে এবং দুর্ঘটনাপ্রবণ ওই পয়েন্টে অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে রোববার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা এশিয়া পাম্প ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃ’ষ্টি করেন। তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর আহ্বানে সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।
দীর্ঘ সময় মহাসড়ক বন্ধ থাকায় যান চলাচল পুরোপুরি থমকে যায়। পরবর্তীতে পুলিশ ও প্রশাসনের মধ্যস্থতায় বিকেল আড়াইটার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসকের সঙ্গে জরুরি বৈঠকের আশ্বাস ও সঠিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিতে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন। অবরোধ প্রত্যাহারের পর যানবাহন চলাচল পুনরায় শুরু হলেও স্থবিরতা কাটাতে এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক করতে মাঠে কাজ করছে পুলিশ।