গাজীপুরের পলাসোনা নদীর ঘাটে নৌকা থেকে পড়ে শি'শু নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে | sotto unmochon গাজীপুরের পলাসোনা নদীর ঘাটে নৌকা থেকে পড়ে শি'শু নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে | sotto unmochon
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

গাজীপুরের পলাসোনা নদীর ঘাটে নৌকা থেকে পড়ে শি’শু নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে

ডেক্স রিপোর্ট / ৪৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন পলাসোনা নদীর ঘাটে বাবার সাথে ঘুরতে এসে মর্মা’ন্তি’ক দু’র্ঘটনায় পানিতে পড়ে নিখোঁজ হয়েছে আট বছরের শি’শু মোঃ ওয়াসিক রিয়ান।  বুধবার (৫-৮-২০২৬ তারিখ) আনুমানিক সন্ধ্যা ৭:০০ ঘটিকার সময় পলাসোনা নদীর ঘাটে নৌকা ভ্রমণের সময় অসাবধানতাবশত শি’শুটি নৌকা থেকে নদীর গভীর পানিতে পড়ে যায়। ঘটনার পর থেকেই তার কোনো স’ন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শি’শু ওয়াসিক রিয়ান দিনাজপুর জেলার পার্বতীপুর থানার নতুন বাজার গ্রামের বাসিন্দা সাহিদের ছেলে। বর্তমানে সে পরিবারের সাথে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ইসলামপুর কড্ডা এলাকায় বসবাস করে আসছিল। পরিবারের সাথে পলাসোনা নদীর ঘাটে ঘুরতে এসে এই অপ্রত্যাশীত দুর্ঘটনার শিকার হয় শি’শুটি।

​নৌকায় ভ্রমণের মুহূর্তে অসাবধানতায় শি’শুটি পানিতে পড়ে তলিয়ে গেলে সাথে সাথে স্থানীয় বাসিন্দারা উ’দ্ধারের চে’ষ্টা চালান এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি কার্যক্রম শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শি’শুকে উ’দ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সমন্বয়ে নদীর বিভিন্ন পয়েন্টে নিবিড় উ’দ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এবিষয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একটি টহল বোট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa