জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি রক্ষায় ছাত্রদলের বৃক্ষরোপণ: ঢাকায় ৩২ শহীদের নামে চারা রোপণ | sotto unmochon জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি রক্ষায় ছাত্রদলের বৃক্ষরোপণ: ঢাকায় ৩২ শহীদের নামে চারা রোপণ | sotto unmochon
  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি রক্ষায় ছাত্রদলের বৃক্ষরোপণ: ঢাকায় ৩২ শহীদের নামে চারা রোপণ

ডেক্স রিপোর্ট / ১৯৯ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

২০২৪ সালের জুলাই গণঅভ্যু’ত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে ঢাকাজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর। ঐতিহাসিক এই আন্দোলনে আ’ত্মত্যাগকারীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার প্রয়াসে রাজধানী রামপুরায় ৩২ জন শহীদের নামে গাছ রোপণ করে তারা এই কর্মসূচির সূচনা করে।

​ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখার ছাত্রনেতা ওয়ালিদ ইসলাম নাঈম জমাদারের নেতৃত্বে এই চারা রোপণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ৩২টি নিম গাছের চারা এবং বিভিন্ন প্রজাতির দেশীয় গাছের চারা রোপণ করা হয়। জুলাই গণঅভ্যু’ত্থানে শহীদ হওয়া তৃতীয় শ্রেণীর কোমলমতি শিক্ষার্থী তামিম শিকদার, মোহাম্মদ আশিকুল ইসলাম আশিক, ১৬ বছরের কিশোর মো. সোহাগ, আল হামিম সায়মন, মোহাম্মদ সাইফুল ইসলাম, হাফেজা হওয়ার স্বপ্ন দেখা লিজা, আমির হোসেন, নাদিম হোসেন এবং মায়া ইসলামসহ সকল শহীদদের প্রতি শ্র’দ্ধা জানিয়ে এই পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়।

​কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে ছাত্রনেতা ওয়ালিদ ইসলাম নাঈম জমাদার জানান, এটি কেবল সূচনামাত্র। ঢাকা শহরের যে সমস্ত স্থানে জুলাই বিপ্লবের যো’দ্ধারা শাহাদাত বরণ করেছেন, সেই প্রতিটি স্থানে একটি করে নিম গাছের চারা রোপণ করা হবে। বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত প্রতিটি গাছে সংশ্লি’ষ্ট শহীদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে একটি করে স্মারক সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, এই ত্যাগের ইতিহাসকে দেশবাসীর স্মৃতিতে চির ভাস্বর রাখতেই এই প্রয়াস। জুলাইয়ের শহীদদের চেতনাকে ধারণ করে আগামীর পথ চলাই তাদের প্রধান লক্ষ্য।

​উক্ত কর্মসূচিতে মহানগর উত্তরের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হান্নান সরদার, চঞ্চল শেখ, নাহিদ রানা, বাইজিদ হোসেন এবং শিপন হোসেন। উপস্থিত নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে এবং দেশের পরিবেশ রক্ষায় সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আকুল আহ্বান জানান।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa