রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন | sotto unmochon রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন | sotto unmochon
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ৩০০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

​রাজশাহীর ছাত্ররাজনীতির মাঠে এক লড়াকু ও রাজপথ কাঁপানো স্লোগান মাস্টার নাম আবুল কালাম আজাদ তপন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ফ্যাসিবাদের র’ক্তচক্ষু উপেক্ষা করে, রাজনৈতিক প্রতিহিংসা ও স্বৈরাচার দমনে যিনি সবসময় ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। বিশেষ করে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে রাজশাহীর রাজপথে জীবন বাজি রেখে স্বৈরাচার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের এই সাহসী নেতা। বর্তমানে তিনি রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

​দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে তীব্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন আবুল কালাম আজাদ তপন। দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে রাজপথে সক্রিয় থাকার কারণে তাঁর বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কারাবরণ করছেন এবং আইনশৃ’ঙ্খলা বাহিনীর নানা হয়রানির শিকার হলেও নিজের আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হননি এই ছাত্রনেতা। হামলা ও মামলার মানসিক ও আর্থিক ধকল সামলেও তিনি রাজশাহীতে ছাত্রদলের সাংগঠনিক ভিত শক্ত করতে নিরলসভাবে কাজ করে গেছেন।

​গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন এক দফায় রূপ নেয়, তখন রাজশাহীর রাজপথের নিয়’ন্ত্রণ ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন তপন। ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের চূড়ান্ত দিনে রাজশাহীতে ছাত্র-জনতার মিছিল ও প্রতিরোধ গড়ার ক্ষেত্রে তিনি ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করতে মাঠ ছাড়েননি এই লড়াকু সৈনিক।

​তৃণমূল নেতাকর্মীরা বলেন, “তপন ভাই শুধু একজন নেতাই নন, তিনি সংকটে রাজপথের সাহসী অভিভাবক। বহু হামলা-মামলা তাঁর মনোবল ভাঙতে পারেনি, বরং ৫ আগস্টের আন্দোলনে তাঁর আপসহীন ভূমিকা আমাদের আরও উজ্জীবিত করেছে।”

​দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আবুল কালাম আজাদ তপন ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়, ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করা এবং দলের সংকটকালে কর্মীদের চাঙ্গা রাখতে তাঁর ভূমিকা তৃণমূল নেতাকর্মীদের মাঝে সর্বদাই প্রশংসিত। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক দুর্যোগে সাধারণ মানুষের পাশেও দাঁড়িয়েছেন তিনি।

​রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে আবুল কালাম আজাদ তপন আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবেন এবং দলের আদর্শকে ধারণ করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বড় ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের।

​নিজের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নীতি ও আদর্শকে ধারণ করে রাজনীতি করি। জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শের বাইরে আমি এক চুলও পিছপা হবো না। দলের প্রয়োজনে জীবন বাজি রাখতেও রাজি আছি, তবুও নীতি-আদর্শের বাইরে কোনো কাজ করবো না।”




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa