ট্রাক বিকল, উত্তরবঙ্গ-ঢাকা রুটে তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ - Sotto Unmochon ট্রাক বিকল, উত্তরবঙ্গ-ঢাকা রুটে তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ - Sotto Unmochon
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

ট্রাক বিকল, উত্তরবঙ্গ-ঢাকা রুটে তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

Reporter Name / ৬৩ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক:গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের ওপর মালবোঝাই একটি ট্রাক বিকল হয়ে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাখালী রেলক্রসিংয়ে পাশে হওয়া বড় গর্তে পড়ে ট্রাকটি বিকল হয়ে যায়। পরে ট্রাকটি সরানো হলে বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার সকালে সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক বৃষ্টিতে সৃষ্টি হওয়া গর্তে পড়ে আটকে যায়। চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেননি।

স্থানীয়রা জানান,বৃষ্টিতে রেলক্রসিংয়ের সামনে কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এরকম একটি গর্তে ট্রাকটি আটকে যায়। এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ট্রাকটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ্জামান বলেন, সোনাখালী রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে যায়। এর ফলে ওই পাশ থেকে ট্রেন আসতে পারেনি। ট্রাকটি সরানো হলে বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (সকাল ১০:৪৫)
  • ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard