গাজীপুরের টঙ্গীতে মাদক নির্মূলের অজুহাতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ | sotto unmochon গাজীপুরের টঙ্গীতে মাদক নির্মূলের অজুহাতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ | sotto unmochon
  • শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাজীপুরের টঙ্গীতে মাদক নির্মূলের অজুহাতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ গাজীপুরে ৩ প্রতিষ্ঠানে বিএসটিআই ও জেলা প্রশাসনের অভিযান: সাড়ে ৪ লাখ টাকা জরিমানা কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে উৎসবমুখর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টঙ্গীতে রাজউকের উচ্ছেদ অভিযান: বিলীন হলো হাজির মাজার বস্তির মাদক আ’স্তানা রাজধানীর চার থানায় ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ৩৯ মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলল গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা গাজীপুরে নোংরা পরিবেশে মিষ্টি বিক্রি: হাবিবুর জেনারেল স্টোরকে অর্থদণ্ড রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহি‘ষ্কৃত যুবদল নেতা মিশাল আটক গাজীপুরে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে তোলপাড়: ছোট মিন্টুর অপরাধ সিন্ডিকেট ভাঙতে পুলিশের অভিযান গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর স’ন্ত্রা’সী হামলা ও চরিত্র হননের চক্রান্ত: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

গাজীপুরের টঙ্গীতে মাদক নির্মূলের অজুহাতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

ডেক্স রিপোর্ট / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে সাধারণ মানুষের বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ এবং স্থায়ী পুনর্বাসনের জোরালো দাবিতে গাজীপুরের টঙ্গীতে রাজপথে নেমেছেন শত শত বস্তবাসী। বৃহস্পতিবার সকালে টঙ্গীর হাজী মাজার ইউনিটের সর্বসাধারণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং মহাসড়ক অবরোধ করে চরম ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্র’স্ত বাসিন্দারা।

​ঘোষিত কর্মসূচি অনুযায়ী হাজী মাজার এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন বস্তিবাসী। মিছিলটি টঙ্গী বাজার ও স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ শেষে বিআরটি ফ্লাইওভারের টঙ্গী বাজার অংশে গিয়ে অবস্থান নেয়। সেখানে ফ্লাইওভারের ওপর অবস্থান নিয়ে আন্দোলনকারীরা প্রায় এক ঘণ্টা ধরে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে ঐতিহ্যবাহী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা যাত্রী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তিতে ফেলে।

​বিক্ষোভকারীদের মূল অভিযোগ, গুটি কয়েক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ধরার অজুহাতে পুরো বস্তির নিরীহ বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছে। হঠাৎ নেওয়া এই চরম সিদ্ধান্তে নারী, শিশু ও নিম্নআয়ের শত শত মানুষ রাতারাতি গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিকল্প পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে এভাবে হাজারো নিরীহ মানুষকে বাস্তুচ্যুত করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে তারা স্পষ্ট জানিয়ে দেন।

​বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে টঙ্গীর ৫৭ নং ওয়ার্ড যুবদলের সদস্য মো. জিয়া বলেন, গুটি কয়েক মাদক কারবারির অপকর্মের খেসারত দিতে হচ্ছে সাধারণ বস্তিবাসীকে। পুনর্বাসন ছাড়া কোনো মানুষকে এভাবে উচ্ছেদ করা চরম অমানবিক কাজ। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকৃত অপরাধী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যেকোনো কঠোর কার্যক্রমে আমরা পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত, তবে তার আগে সাধারণ নিরপরাধ মানুষের পুনর্বাসন নিশ্চিত করা জরুরি।

​আন্দোলনকারীরা সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, বিকল্প কোনো বাসস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত উচ্ছেদ হওয়া পরিবারগুলোকে সাময়িকভাবে হলেও নিরাপদ আশ্রয়ের সুযোগ দিতে হবে। সেই সাথে উচ্ছেদের আড়ালে আসল অপরাধীরা যাতে পার পেয়ে না যায়, সেজন্য প্রকৃত মাদক কারবারিদের দ্রুত চিহ্নিত করে আইনানুযোগ কঠোর শাস্তি প্রদান করতে হবে।

​কর্মসূচিতে আলকাস, রাজু, নজু, নজরুল, আসলাম, সালাম, মহলা বেগম, শিল্পী আক্তার, সিমা, আশরাফুল হক মদনসহ হাজী মাজার বস্তির সর্বস্তরের নিপীড়িত বাসিন্দারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বস্তিবাসীদের দাবি পর্যালোচনার আশ্বাস দিলে তারা রাজপথ ছেড়ে যান। এরপর পর্যায়ক্রমে ব্যস্ততম এই মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

​এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, মহাসড়ক অবরোধের সংবাদ পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আন্দোলনকারীদের সাথে কথা বলে বিষয়টি শান্ত করা হয় এবং তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলে দ্রুত সময়ের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa