কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে উৎসবমুখর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | sotto unmochon কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে উৎসবমুখর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | sotto unmochon
  • বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে উৎসবমুখর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টঙ্গীতে রাজউকের উচ্ছেদ অভিযান: বিলীন হলো হাজির মাজার বস্তির মাদক আ’স্তানা রাজধানীর চার থানায় ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ৩৯ মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলল গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা গাজীপুরে নোংরা পরিবেশে মিষ্টি বিক্রি: হাবিবুর জেনারেল স্টোরকে অর্থদণ্ড রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহি‘ষ্কৃত যুবদল নেতা মিশাল আটক গাজীপুরে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে তোলপাড়: ছোট মিন্টুর অপরাধ সিন্ডিকেট ভাঙতে পুলিশের অভিযান গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর স’ন্ত্রা’সী হামলা ও চরিত্র হননের চক্রান্ত: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গাছায় জুয়েলারি ব্যবসায়ীকে গলা কেটে হ’ত্যা: ক্লু উদ্ধারে ডিবি ও সিআইডি সিটি কর্পোরেশনে নতুন ক্রীড়া পরিকাঠামো: প্রতি ওয়ার্ডে ফুটসাল ও ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের নির্দেশ

কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে উৎসবমুখর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেক্স রিপোর্ট / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ব’স্তু’নিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে পথচলার সফল ১১ বছরে পদার্পণ করল ‘কালের নতুন সংবাদ’। দৃষ্টিনন্দন ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে উদযাপিত হয়েছে জনপ্রিয় এই সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার বেলা ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সুধী সমাবেশ, কেক কাটা, তাৎপর্যপূর্ণ আলোচনা সভা এবং সেরা সাংবাদিকদের গুণী সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক দিনকালের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবু জাফর সালেহ মো. বাবুল।

​কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বর্ষপূর্তি উৎসবে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। গুণীজনদের প্রাণবন্ত উপস্থিতিতে আলোচনা সভায় বিশেষ বক্তব্য প্রদান করেন রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন বিএনপি নেতা রুহুল হোসাইন, কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন খান ছোটন, করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রাজ্জাকুন্নেছা সুমী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান সোহেল এবং কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি।

​সমাবেশে আরও গঠনমূলক মতামত ব্যক্ত করেন সাপ্তাহিক শুরূক পত্রিকার সম্পাদক মুহা. ফজলুর রহমান, সাপ্তাহিক নবধারা বার্তার সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, তাড়াইল বিএমইউজের সভাপতি ছাদেকুর রহমান রতন এবং দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আবু সালেহ বাবুল। উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় হাওর টাইমসের সম্পাদক মো. খায়রুল ইসলাম ভূঁইয়া, দৈনিক কিশোরগঞ্জের স্টাফ রিপোর্টার পলাশ, সাংবাদিক মাহবুব আলম নজরুল এবং মিজানুর রহমান শাহিনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

​অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন, বিটিএন বাংলার সম্পাদক ও কালের নতুন সংবাদের নির্বাহী সম্পাদক এডভোকেট আসাউজ্জামান জুয়েল, দৈনিক আমার সংবাদের পাকুন্দিয়া প্রতিনিধি এম এ হান্নান, কালের নতুন সংবাদের হোসেনপুর স্টাফ রিপোর্টার এস কে শাহিন নবাব, মামুন, উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া, হাওর অঞ্চল প্রতিনিধি আমিনুল ইসলাম রিপন, দৈনিক নওরোজের তাড়াইল প্রতিনিধি মজিবুল হক চুন্নু, জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইলের সভাপতি হাজী শহিদুল ইসলাম, কবি ও ছড়াকার সাদেক আহমেদ, দৈনিক সরজমিন বার্তার জেলা প্রতিনিধি মো. আজিজুল হক ফাহিম, আমার সংবাদের জেলা প্রতিনিধি ইমরান হাসান এবং দৈনিক নিরপেক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান।

​একই সাথে উদযাপনে গতিশীল ভূমিকা রাখেন কালের নতুন সংবাদ পরিবারের দায়িত্বশীল সদস্যবৃন্দ। তাদের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকার বার্তা সম্পাদক সোহেল রানা, সহ-বার্তা সম্পাদক রিতু আক্তার, সহকারী সম্পাদক মাসুদ মিয়া, সহ-সম্পাদক রাকিব ভূঁইয়া, ব্যবস্থাপনা সম্পাদক গোলাম মোস্তফা শাহিন, নান্দাইল প্রতিনিধি আতাউর রহমান বাচ্চু, আতাউল হাসান দিনার ও মো. এমদাদ।

​প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ স্মরণীয় ক্ষণটিকে সাফল্যমণ্ডিত করতে আয়োজকদের পক্ষ থেকে বছরসেরা ও বিভিন্ন ক্যাটাগরিতে ব’স্তু’নিষ্ঠ সাংবাদিকতায় অবদান রাখা সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এবারে গুণী সাংবাদিক সম্মাননা প্রাপ্তরা হলেন— অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েল, গাজীপুর প্রতিনিধি এমদাদুল হক, নেত্রকোণা প্রতিনিধি আলম খান, আতাউর রহমান বাচ্চু, আমিনুল ইসলাম রিপন এবং এস কে শাহিন নবাব। আনন্দ-উচ্ছ্বাস আর আগামী দিনের সুদৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সংবাদ মাধ্যমটির ১১ বছরে পদার্পণের এই আয়োজন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa