টঙ্গীতে রাজউকের উচ্ছেদ অভিযান: বিলীন হলো হাজির মাজার বস্তির মাদক আ'স্তানা | sotto unmochon টঙ্গীতে রাজউকের উচ্ছেদ অভিযান: বিলীন হলো হাজির মাজার বস্তির মাদক আ'স্তানা | sotto unmochon
  • সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল ব্যবসায়ীর লা’শ: বাসে শ্বা’সরোধে হ’ত্যা’র পর ফেলা হয় মরদেহ, তিন বাসকর্মী গ্রেপ্তার গাজীপুরে গাছা থানা পুলিশের বিশেষ অ্যাকশন: পৃথক অভিযানে আটক ৪ রাজধানীর তেজগাঁওয়ে বিশেষ পুলিশি অভিযান, অপরাধে জড়িত ৮৩ জন আটক বিদ্যুৎ বিলের ক্ষোভে প্রধানমন্ত্রীকে কটূক্তি: গাজীপুরে গ্রেপ্তার যুবক, থানায় বিএনপি-এনসিপি বাকবিতণ্ড গাজীপুরের টঙ্গীতে মাদক নির্মূলের অজুহাতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ গাজীপুরে ৩ প্রতিষ্ঠানে বিএসটিআই ও জেলা প্রশাসনের অভিযান: সাড়ে ৪ লাখ টাকা জরিমানা কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে উৎসবমুখর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টঙ্গীতে রাজউকের উচ্ছেদ অভিযান: বিলীন হলো হাজির মাজার বস্তির মাদক আ’স্তানা রাজধানীর চার থানায় ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ৩৯ মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলল গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা

টঙ্গীতে রাজউকের উচ্ছেদ অভিযান: বিলীন হলো হাজির মাজার বস্তির মাদক আ’স্তানা

ডেক্স রিপোর্ট / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের টঙ্গীর বহুল আলোচিত হাজির মাজার বস্তিতে এক বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দীর্ঘদিন ধরে মাদকের প্রধান হটস্পট হিসেবে পরিচিত এই এলাকার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে রাজউক তাদের নিজস্ব জমি সম্পূর্ণ দখলমুক্ত করেছে।

​সোমবার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজারের কলকারখানা অধিদপ্তর সংলগ্ন এলাকায় এই অভিযান শুরু হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ব্যবহার করা হয় ভারী পে-লোডার ও এস্কেভেটর। সেই সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিকও এতে অংশ নেন। অভিযানকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে পুরো এলাকায় কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়।

​রাজউকের উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে দীর্ঘদিনের অবৈধ দখলে থাকা সরকারি প্লটের অবকাঠামো একে একে ভেঙে ফেলা হয়। স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, এই বস্তিটি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবনের অন্যতম আখড়া ছিল। আইনশৃ’ঙ্খলা বাহিনী বিভিন্ন সময় পদক্ষেপ নিলেও এটি পুরোপুরি নিমূল করা সম্ভব হয়নি। এই উচ্ছেদের মাধ্যমে সেই মাদক কারবারের আস্তানাগুলো সম্পূর্ণরূপে ধূলিসাৎ হলো।

​অভিযান শেষে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন জানান, টঙ্গীকে মাদকমুক্ত করতে এবং সরকারি সম্পত্তি পুনরুদ্ধারে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত গু’রু’ত্ব’পূর্ণ। উ’দ্ধার করা জমিতে যেন নতুন করে কোনো অপরাধমূলক আস্তানা গড়ে না ওঠে, সে বিষয়ে পুলিশের নজরদারি অব্যাহত থাকবে। অন্যদিকে রাজউকের উপ-পরিচালক মো. লিটন সরকার জানান, প্রশাসনের সহায়তায় নিজেদের প্লট বুঝে পাওয়া গেছে এবং সামনে আরও এমন অভিযান পরিচালিত হবে। উদ্ধার করা জমি পুনরায় জবরদখল রোধে প্রয়োজনীয় স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজউক ও স্থানীয় প্রশাসন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa