ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধিক্ষেত্রাধীন খিলক্ষেত, যাত্রাবাড়ী, তুরাগ ও বংশাল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৯ জনকে গ্রেপ্তার করেছে। গত ২৪ ঘণ্টায় নিজ নিজ থানা এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোতে এসব বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আইনশৃ’ঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে ডিএমপির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই চিরুনি অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি সূত্র ও বিভিন্ন থানার তথ্যানুযায়ী, অভিযানে খিলক্ষেত থানা পুলিশ সর্বোচ্চ ১৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আবদুর রহমান (৩১), মোঃ আসিফ (২০), মোঃ রুবেল (২২), মোঃ আরিফ (৩৫), মোঃ রাকিব হোসাইন, মোঃ শকিল মিয়া (২৫), মোঃ রনি (১৯), মোঃ রাব্বি হোসেন (২১), মোঃ আল আমিন ইসলাম (২০), আনোয়ার সাহাদ হেলালী (২৭), মোঃ আলমগীর হোসেন (৩০), রনি মিয়া (২৫), মোঃ আকতার হোসেন (৫৫) এবং এস.এম মাহমুদ হোসেন রিজন (৩২)।
একই সময়ে যাত্রাবাড়ী থানা এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মোঃ রাশেদ খান, মোঃ সামসুল হক ওরফে আকাশ, মোঃ শুকুর আলম ওরফে আলামিন ওরফে শাকিল, মোঃ ফারুক খান, মোঃ হেলাল, মোঃ আকাশ (২৭), রোহান (১৯), মোঃ হাসান ওরফে সাব্বির (২৩), ফেরদৌস (২৩), মোঃ জাহাঙ্গীর হোসেন (৫০), এসএম কালিমুল্লা (৪৫), শ্রী পিনটু শীল (৩৮) এবং মোঃ রিপন (৩৫)।
অন্যদিকে তুরাগ থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মোট ৯ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন—মোঃ শরীফ (২৮), মোঃ সেলিম মিয়া (২৩), আবুল কালাম (২৬), নাঈমুল ইসলাম সজল (২৪), সফিকুল (৩৫), হারিজুল (৩০), মোঃ সেলিম হোসেন ওরফে সুমন (৩৫), মোঃ ফারুক (৩৩) ও মোঃ সিরাজুল ইসলাম পন্ডিত (৫২)।
এ ছাড়া বংশাল থানা পুলিশ এলাকার আইনশৃ’ঙ্খলা পরিস্থিতিতে ব্যাঘাত ঘটানো ও অপরাধের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন—জহির হোসেন (৪৪), মোঃ হাসান মিয়া (৩১) এবং মেজবাহুল হক (৩৩)। গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন।