গাজীপুরে নোংরা পরিবেশে মিষ্টি বিক্রি: হাবিবুর জেনারেল স্টোরকে অর্থদণ্ড | sotto unmochon গাজীপুরে নোংরা পরিবেশে মিষ্টি বিক্রি: হাবিবুর জেনারেল স্টোরকে অর্থদণ্ড | sotto unmochon
  • বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে উৎসবমুখর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টঙ্গীতে রাজউকের উচ্ছেদ অভিযান: বিলীন হলো হাজির মাজার বস্তির মাদক আ’স্তানা রাজধানীর চার থানায় ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ৩৯ মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলল গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা গাজীপুরে নোংরা পরিবেশে মিষ্টি বিক্রি: হাবিবুর জেনারেল স্টোরকে অর্থদণ্ড রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহি‘ষ্কৃত যুবদল নেতা মিশাল আটক গাজীপুরে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে তোলপাড়: ছোট মিন্টুর অপরাধ সিন্ডিকেট ভাঙতে পুলিশের অভিযান গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর স’ন্ত্রা’সী হামলা ও চরিত্র হননের চক্রান্ত: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গাছায় জুয়েলারি ব্যবসায়ীকে গলা কেটে হ’ত্যা: ক্লু উদ্ধারে ডিবি ও সিআইডি সিটি কর্পোরেশনে নতুন ক্রীড়া পরিকাঠামো: প্রতি ওয়ার্ডে ফুটসাল ও ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের নির্দেশ

গাজীপুরে নোংরা পরিবেশে মিষ্টি বিক্রি: হাবিবুর জেনারেল স্টোরকে অর্থদণ্ড

ডেক্স রিপোর্ট / ৫৪ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম পূর্ব বাজারে হাবিবুর জেনারেল স্টোর নামক একটি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে এই বিশেষ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ।

​অভিযানকালে ওই দোকানে অননুমোদিত ক্ষতিকর কাপড়ের রং ব্যবহার, মেয়াদোত্তীর্ণ সামগ্রী দিয়ে খাবার প্র’স্তু’ত এবং নোংরা ও অ’স্বা’স্থ্য’কর পরিবেশে মিষ্টি দ্রব্য সংরক্ষণের অপরাধ প্রমাণিত হয়। এসব অপরাধে দোকান মালিক হাবিবুর রহমানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে দোকানটি থেকে বিপুল পরিমাণ আটককৃত ক্ষতিকর কাপড়ের রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জনসম্মুখে বিন’ষ্ট ও ফেলে দেওয়া হয়।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ জানান, গাজীপুরের যেখানেই খাদ্যদ্রব্যে ভেজাল বা অনিয়ম পাওয়া যাবে, সেখানেই ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান পরিচালনা করা হবে। ভোক্তাদের অধিকার ও জন’স্বা’স্থ্য সুরক্ষায় বাজারের নানাবিধ অনিয়মের বিরুদ্ধে তদারকি কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। জনস্বার্থবিরোধী যেকোনো অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের সচেতনতামূলক ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও সমানভাবে বজায় থাকবে বলে জানান তিনি।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa