মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলল গাড়ি, পরিচয় সনাক্তের চে'ষ্টা | sotto unmochon মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলল গাড়ি, পরিচয় সনাক্তের চে'ষ্টা | sotto unmochon
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলল গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা

ডেক্স রিপোর্ট / ২৫০ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

গাজীপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের গাছা থানাধীন মৈরান ইনারপাড়া এলাকায় ভোগড়া বাইপাস-নারায়ণগঞ্জ হাইওয়ে সড়ক থেকে অজ্ঞাতনামা এক পুরুষ ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উ’দ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শনিবার (২৯ আগস্ট) রাত থেকে রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে এ মর্মা’ন্তিক ঘটনাটি ঘটেছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্বপ্ন কানন হাসপাতাল সংলগ্ন ভোগড়াগামী হাইওয়ে রাস্তার ওপর এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে গাছা থানার এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্র’স্তুত করেন। প্রাথমিকভাবে দেখা যায়, মরদেহটি সড়কে পড়ে থাকার কারণে চলাচলকারী ভারী যানবাহনের চাকায় বারবার পি’ষ্ট হয়ে শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। এতে হাত, পা ও মাথার খুলিসহ দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে সড়কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এছাড়া আলামত হিসেবে ঘটনাস্থল থেকে প্রায় ২৫০ ফুট পূর্বে রাস্তার পাশের রুট ডিভাইডারে ছিটকে পড়া র’ক্তের সু’স্প’ষ্ট দাগ লক্ষ্য করেছে পুলিশ। তবে নিহতের নাম-পরিচয় বা তিনি কীভাবে ঘটনাস্থলে এসে মারা গেলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

​বিকৃত দেহের পরিচয় শনাক্তে ফি’ঙ্গা’রপ্রিন্ট ও প্রযুক্তিগত সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়েছে। গাছা থানা পুলিশ জানায়, নিহতের পরিচয় উদ্ঘাটনসহ মৃ’ত্যু’র প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত জোরদার করা হয়েছে। পরে ময়নাতদন্তের উদ্দেশ্যে মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম রাব্বানী নিজে ঘটনাস্থল পরিদর্শন ও সার্বিক বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa